এক্সপ্লোর

‘দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন’, প্রধানমন্ত্রীর কটাক্ষ, সিপিএম-কংগ্রেস মোদীর দুই বন্ধু হয়েছে, পাল্টা মমতার

কলকাতা: ভোটের মধ্যে রাজ্যে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নরেন্দ্র মোদীর। হাতিয়ার করলেন ভোট লুঠ থেকে সন্ত্রাসের অভিযোগ। পাল্টা জবাব তৃণমূলনেত্রীর। কংগ্রেস-সিপিএমের অবশ্য দাবি, মোদী-মমতা এই তরজা আসলে লোক দেখানো। বিধানসভা নির্বাচনে বার বার তৃণমূলের বিরুদ্ধে বারবার সন্ত্রাস এবং ভোট লুঠের অভিযোগ তুলছে বিরোধীরা। বৃহস্পতিবার, চতুর্থদফার ভোটের দিন রাজ্যে এসে সেই অভিযোগকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, অন্যান্য জায়গায় ভোটের শেষে বলা হয় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আর এখানে ভোট শেষে হলেই শুধু হিংসার খবর। ভোট লুঠের খবর আসে। এরপরই নরেন্দ্র মোদীর নিশানায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর থেকেই প্রমাণ হয় দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন। পরিবতর্নের জন্য আপনাকে সমর্থন করেছিল মানুষ। আপনার মধ্যে পরিবর্তন চলে এসেছে। এতে বাংলার মানুষ ক্ষুব্ধ। বাংলাকে যারা বরবাদ করেছে তারা চুন চুন করে সাফ করে দেবে। নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, এত রিগিং করত যে একজনের নাম রিগিং দেব হয়ে গেল। তখন দিল্লির নেতারা কী ঘুমোচ্ছিল? তোমার চোখে কি ন্যাবা হয়েছিল। নরেন্দ্র মোদীর দুই বন্ধু হয়েছে, সিপিএম-কংগ্রেস। দিল্লিতে যাতে তৃণমূল যেতে না পারে, সেই ভয়ে মোদীর বুক কাপে। সেই বয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে জব্দ করতে চাইছে। নারদ ইস্যুতেও এ দিন তৃণমূলকে আক্রমণ করেন মোদী। নাম না করে খোঁচা দেন স্টিংবিদ্ধ তৃণমূল সাংসদ সৌগত রায়, সুলতান আহমেদদের। বলেন, চেহারাটা ভোলাভালা। সাংসদ, দেশকে উপদেশ দেন। আর ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন। আরেকজন বলে দিচ্ছেন কাকে কত দিতে হবে। ভোটে এদের সাজা দিন। যদিও, কংগ্রেস-সিপিএমের দাবি, মোদী-মমতা দ্বৈরথ আসলে লোক দেখানো। মোদীর আসল লক্ষ্য হল, জোটের ভোট কেটে তৃণমূলের জয়ের রাস্তা প্রশস্ত করে দেওয়া।  

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget