এক্সপ্লোর

Mamata Banerjee: মোদি মসনদে ফিরছেন? শেষ দফার আগে এ কী বললেন মমতা?

Lok Sabha Election 2024: এর আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে জানিয়েছেন যে মোদি কেন্দ্রে ক্ষমতায় ফিরছে না। কোন শিবির কত আসন পাবেন সেটাও জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এদিনের সভায় কী বললেন?

কলকাতা: আর বাকি মাত্র এক দফা। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে সব দলই (Lok Sabha Poll Campaign)। রেমাল-ধাক্কা (Remal Cyclone) সামলে সোমবার বড়বাজারে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে করা সভা থেকে মমতা জানালেন এবার ভোটের ফল কী হতে পারে বলে তিনি মনে করছেন।

ইন্ডি-জোট (Mamata on INDIA) নিয়ে বারবার নিজের অবস্থানের কথা বলেছেন মমতা। বাংলায় কোনওরকম জোট না হলেও, কেন্দ্রে যে জোটে তৃণমূল রয়েছে তা স্পষ্ট করেন তিনি। তার সঙ্গেই দাবি করে এসেছেন মোদি কোনওভাবেই জিততে পারবে না এবার। আর সোমবার তাঁর দাবি, 'মোদি ক্ষমতায় ফিরবেন কি না জানা নেই। তবে মোদির ক্ষমতায় না ফেরার সম্ভাবনাই বেশি।' ভোটের শেষলগ্নের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বললেও। তৃতীয় দফার ভোটের পরে মমতা প্রায়  নিশ্চিত করে জানিয়েছিলেন এবার মোদির নেতৃত্বে সরকার আর ফিরছে না। 

তৃতীয় দফার পর কী বলেছিলেন মমতা? 
মোদি আর ফিরছেন না বলেই এর আগে দাবি করেছিলেন মমতা। তৃতীয় দফা ভোটের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'তিনটে দফা ভোট হয়েছে। মুখটা চুপসে গিয়েছে। তিন দফা হয়ে গিয়েছে, তাতেই কুপোকাত হয়েছে। ইন্ডিয়া জোটই জিতবে। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিতে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদি আসছে না।'

তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোটের সরকার হবে না বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রে ইন্ডি-জোটে থাকলেও বাংলায় যে তৃণমূল একা লড়ছে তা বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার এই কথা নিজেও নানা সময়ে প্রচারে বলেছেন। এদিও বড়বাজারে তিনি বলেন, 'বিজেপি সরকারকে যদি বদল করতে চান। তাহলে তৃণমূলকে ছেড়ে ইন্ডিয়া সরকার হবে না। বাংলায় সিপিএম-কংগ্রেস চায় তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে। দুঃখ পেয়ে থাকলে থাপ্পড় মারুন, কিন্তু বিজেপিকে জেতাবেন না।'

রাজ্য বিজেপির মুখপাত্র ও সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অবস্থান বদল করছেন। উনি টিয়াপাখি নিয়ে বসে আছেন কিনা জানা নেই। আমরা আমাদের অবস্থানে অনড়। উনি একসময় বললেন জোটের বাইরে থেকে সমর্থন করব। আবার বললেন জোটের মধ্যেই থাকবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget