এক্সপ্লোর

WB Election 2021: মত আর পথ পাল্টেছে, মানুষ একই রয়েছি, বললেন সিঙ্গুরের মাস্টারমশাই

জমি আন্দোলনের অন্যতম পুরোধা তিনি। সিঙ্গুরের চারবারের বিধায়ক। মাত্র এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিঙ্গুরে এবার তাঁকেই প্রার্থী করল বিজেপি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই। ৮৯ বছর বয়সে ফের একটি নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করে দিলেন।

কৃষ্ণেন্দু অধিকারী, সিঙ্গুর: জমি আন্দোলনের অন্যতম পুরোধা তিনি। সিঙ্গুরের চারবারের বিধায়ক। মাত্র এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিঙ্গুরে এবার তাঁকেই প্রার্থী করল বিজেপি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই। ৮৯ বছর বয়সে ফের একটি নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করে দিলেন।

রবিবার বিকেলে নিজের বাড়িতে বসে এবিপি আনন্দকে রবীন্দ্রনাথ বললেন, 'বিজেপির প্রার্থী মনোনীত হওয়ায় শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যে উদ্দেশ্য নিয়ে দলত্যাগ করেছিলাম, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তা সার্থক এবং পরিপূর্ণ হবে। ৮৯ বছর বয়সটা একটা অঙ্কমাত্র। বয়সের সঙ্গে যদি শারীরিক অক্ষমতা, মানসিক অবসাদ এবং উৎসাহ, সব কিছু হারিয়ে গিয়ে একটা অথর্ব মানুষে পরিণত হয়, তখন বয়সটা ভার বা বাধা হয়। সৌভাগ্যক্রমে আমার সমস্ত শক্তি, কর্মক্ষমতা, চিন্তার শক্তি, প্রতিবাদ করার সাহস অক্ষুণ্ণ এবং অটুট রয়েছে। অন্যায় এবং অবৈধ স্বার্থ চরিতার্থ হতে দেখলেই প্রতিবাদ করব। আমি কৃষক ঘরের সন্তান। কৃষক বিরোধী নই। আমি হিন্দু ঘরের ছেলে। রাম এবং সীতাকে আমার দেবতা রূপে পূজা করি। তাকে রাজনৈতিক অস্ত্র করে খেলো করি না।'

বিজেপির বিরুদ্ধে বারবার ধর্মকে হাতিয়ার করার অভিযোগ উঠছে। যদিও ধর্মকে অস্ত্র করতে চান না রবীন্দ্রনাথ। মাস্টারমশাই বলছেন, 'রাম ও সীতা নাম নিয়ে কেউ যদি উদ্বুদ্ধ হতে চায় সেটা তার ব্যাপার। আমার কাছে রাম ও সীতা পরম পূজনীয়। দেবতার স্বরূপ। আমি তাঁদের অন্তরের মধ্যে স্থাপন করে শ্রদ্ধা এবং শক্তি অর্জন করব। রাম ও সীতাকে হাতিয়ার করে যখন তখন মানুষকে হেয় করা বা অগ্রাহ্য করা হবে, তা মানি না। রাম ও সীতা দেবতার স্বরূপ। তাঁদের ব্যবহার করি না।'

 

রবীন্দ্রনাথ আরও বলেন, 'রাম ও সীতাকে স্মরণ করে কেউ যদি শক্তি অর্জন করে, সেটা তার ব্যাপার। তবে রাম ও সীতার নাম করে কেউ যদি মানুষকে অপমানিত, লাঞ্ছিত বা হেয় করে, তাতে আমার দ্বিমত রয়েছে। মনুষ্যত্ব বোধের ওপর আমার নিষ্ঠা অক্ষুণ্ণ আছে। শুধু রাজনৈতিক মত আর পথ আলাদা হয়েছে। আমি ২০ বছর আগে যে মানুষ ছিলাম, যে আদর্শ আর দর্শন নিয়ে চলতাম, এখনও সেই পথেই চলছি।'

এক সময় বেচারাম মান্নার বাইকে সওয়ার হয়ে রাজনৈতিক কর্মসূচি সারতেন। এখন ভোটের ময়দানে বেচারামই প্রতিপক্ষ। তৃণমূল কংগ্রেস সিঙ্গুরে প্রার্থী করেছে বেচারামকেই। রবীন্দ্রনাথ বলছেন, 'বেচারাম যেদিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেদিন ওর সঙ্গ ত্যাগ করেছি।' রবীন্দ্রনাথ যোগ করছেন, 'যেগুলো ভালবাসি, শ্রদ্ধা করি, সেগুলো যদি অক্ষুণ্ণ রাখি, আমার কাছে বাইরের পরিবর্তনটা বাধাস্বরূপ হবে না।'

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget