এক্সপ্লোর

মমতার তারকা-প্রীতি নিয়ে প্রশ্ন, দেব-মুনমুনকে কটাক্ষ রেজ্জাকের

কলকাতা: ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সিপিএম ছেড়ে সদ্য ঘাস ফুলে নাম লেখানো রেজ্জাক মোল্লা। কার্যত অশালীন মন্তব্য করে বসলেন তাঁরই দলের সাংসদ দেব সম্পর্কে। দেব ‘ভদ্রলোক’ নন, এমনই ইঙ্গিত ফুটে উঠেছে রেজ্জাকের গলায়। এখানেই থামেননি ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক! তৃণমূল সাংসদ মুনমুন সেনের নাম টেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকা-প্রীতি নিয়েও পরোক্ষে প্রশ্ন তুলেছেন তিনি। তারকাদের প্রার্থী করার প্রসঙ্গে টেনে এনেছেন দলের অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ। তৃণমূলের প্রার্থী বাছাই পদ্ধতিকেই কার্যত আক্রমণ করেছেন। রেজ্জাক বলেছেন, অন্তর্দ্বন্দ্ব ঢাকতেই তারকা প্রার্থী চাপানো হয়। তিনি মুনমুন সেনের মতো তারকাদের প্রার্থী করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর কটাক্ষ, সাধারণ মানুষের কাজে আসেন না মুনমুন সেনের মতো তারকারা। দু’জন অভিনেতা-সাংসদ সম্পর্কে এমন অশালীন মন্তব্য করেন কী করে রেজ্জাক? এ কেমন রুচিবোধ? প্রশ্ন তুলছে শিল্পীমহল। নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন রেজ্জাকের মন্তব্যের সমালোচনা করেছেন। দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। ভোটের আগে জার্সি বদলে তৃণমূলে এসেছেন। ভাঙড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। এহেন রেজ্জাকের মুখে এ ধরণের ভাষা শুনে হতবাক সকলেই। কবি শ্রীজাত ও অভিনেতা বাদশা মৈত্র  একসুরে দেব ও মুনমুন সম্পর্কে রেজ্জাকের মন্তব্যের ধিক্কার জানাচ্ছেন। তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার মন্তব্যের প্রেক্ষিতে যোগাযোগের চেষ্টা করা হলেও, তৃণমূল সাংসদ দেব ও মুনমুন সেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget