এক্সপ্লোর

HC On Sandeshkhali: সন্দেশখালিতে সন্ত্রাসের মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

HC On Sandeshkhali Incident: সন্দেশখালিতে সন্ত্রাসের মামলায়, যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত।

কলকাতা: ভোটের মুখে (Lok Sabha Election 2024) রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। এবার সন্দেশখালিতে সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের।

জমি দখল করে ভেড়ি ও ধর্ষণের অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই।'স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি, এলইডি আলো বসাতে হবে। সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। ২ মে পরবর্তী শুনানি, সেদিন রিপোর্ট দেবে সিবিআই।

যখন কোনও মামলার ভার সিবিআই-কে দেওয়া হয়, তখন অর্থাৎ তদন্তকারী সংস্থা বদল করা হয়, সেই সময় এটা ধরেই নিতে হবে, পূর্বতম তদন্তকারী সংস্থার উপরে আস্থা আদালত হারিয়েছে।  এবং সেই কারণেই তাঁরা মনে করছেন যে, মামলার ভার অন্য় কোনও সংস্থাকে দেওয়া প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রেও রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই-কে দেওয়া হয়েছে।

অর্থাৎ কোথাও কি আদালত মনে করছে, গোটা মামলার ক্ষেত্রে যে ধরণের অভিযোগ উঠে আসছে, পুলিশের বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠে আসছে, কার্যত দীর্ঘ দিন ধরে তাঁরা দর্শকের ভূমিকা পালন করেছেন। গোটা ঘটনার আগে এবং পরে কার্যত কোথাও তাঁরা কিছু করেননি বেল অভিযোগ।ফলত এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি মনে করেছেন যে, এই মামলার ভার সিবিআই-কে দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন, এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট : অমিত শাহ

সন্দেশখালিতে ফিরেছে রক্তাক্ত স্মৃতি।এবার রক্ত ঝরেছে পুলিশের এক কনস্টেবলের।সন্দেশখালির শীতুলিয়ায় পুলিশ ক্যাম্পে ঢুকে মারধর করা হয় এই কনস্টেবলকে। মাথা ফেটে গেছে তাঁরা।রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও জখম হন ED-র আধিকারিকরা। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।এরপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালি। প্রতিবাদে পথে নামেন গ্রামবাসীদের একাংশ। এরপর, তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান, তাঁর সঙ্গী শিবু হাজরা-উত্তম সর্দারদের গ্রেফতারির পর, আন্দোলন কিছুটা স্তিমিত হয়। ছন্দে ফেরে সন্দেশখালি। শুরু হয় ভোট-প্রচারও। কিন্তু, এর মধ্যেই এবার আক্রান্ত হলেন একজন পুলিশ কনস্টেবল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget