এক্সপ্লোর

Lok Sabha Election 2024:স্বেচ্ছাসেবীদের সাহায্য় নিয়েও ভোটগ্রহণ কেন্দ্রে নবতিপর বৃদ্ধা! মণিপুরের ঘটনায় সাড়া

94 Year Old Woman Walks Down To Vote:নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলে কথা! বাধা এলেই পিছিয়ে যেতে হবে? মানতে চাননি মণিপুরের নবতিপর বৃদ্ধা। দ্বিতীয় দফার ভোটে তাই পায়ে হেঁটে ভোট দিতে এসেছিলেন।

নয়াদিল্লি: নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলে কথা! বাধা এলেই পিছিয়ে যেতে হবে? মানতে চাননি মণিপুরের নবতিপর বৃদ্ধা। দ্বিতীয় দফার ভোটে তাই পায়ে হেঁটে ভোট দিতে এসেছিলেন। মণিপুরের (Manipur Elderly Lade At Polling Centre) উখরুল জেলার ঘটনা। বয়সের ভারে একা চলতে পারেন না। তাই স্বেচ্ছাসেবীর তাঁকে ধরে ধরে ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে আসেন। 

বিশদ...
শুক্রবার, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় 'আউটার মণিপুর' আসনে। সেখানকারই একই পোলিং বুথে এই দৃশ্য দেখা যায়। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা নাগা পিপলস ফ্রন্টের প্রার্থী কাছুই টিমোথি জিমিকের সঙ্গে এখানে কংগ্রেসের আলফ্রড কে আর্থারের। সেখানকার ওই পোলিং বুথেই নবতিপরের পাশাপাশি আর এক জন প্রবীণাকে ভোট দিতে আসতে দেখা যায়। তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে এসেছিলেন তাঁর পরিজনেরা।আবার পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রেও এদিন নির্বিঘ্নে ভোট দেন এক প্রবীণা। হুইলচেয়ারে করে ভোটগ্রহণ কেন্দ্রে এসেছিলেন তিনি। সংবাদসংস্থা এএনআই-কে পরে জানান, যে ভাবে ভোটগ্রহণ হচ্ছে তাতে তিনি খুশি। তাঁর কথায়, 'ভীষণ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। সাধারণ মানুষ এবং জড়িত সকলের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। এভাবেই কাজ করে দেওয়া উচিত সরকারের।'  

মণিপুরের ছবি...
এদিন উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের ১৩টি বিধানসভা এলাকার মোট ৮৫৭টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ হয়। গত ১৯ এপ্রিল, প্রথম দফা ভোটের সময় 'ইনার মণিপুর' লোকসভা কেন্দ্রের বিভিন্ন পোলিং বুথে বিচ্ছিন্ন হিংসার খবর এসেছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালিয়েছিল সে দিন। ইভিএম নষ্ট করে দেওয়ারও অভিযোগ ওঠে। গত ২২ এপ্রিল, অন্তত ১১টি পোলিং স্টেশনে 'রি-পোল' হয়। কড়া নিরাপত্তা বলয়ে ভোটগ্রহণ হয়েছিল সে দিন। শুক্রবার, দ্বিতীয় দফার ভোটেও একই রকম আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে নবতিপর বৃদ্ধার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই ছবি অনেকেরই নজর কাড়ে। প্রসঙ্গত, এদিন ১২ রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দ্বিতীয় দফায় ৬১ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের তিনটি আসনের পাশাপাশি  কেরল, কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরেও ভোট হয় আজ। ভোটারদের এক বড় অংশ আজকের পর্বে তাঁদের মতদান করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নেয় জাতীয় নির্বাচন কমিশন। 


আরও পড়ুন:বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget