এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে কোটি টাকার সুপারি! কীভাবে তদন্ত করবে CBI?

CBI On Chandranath Rath Murder: সূত্রের খবর, এই অপরাধ চক্রের জল ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্য জুড়ে। আর সেই কারণেই রাজ্য পুলিশ অন্যান্য রাজ্যে গিয়ে তদন্ত করার তুলনায় সেই একই কাজ অনেক দ্রুত করতে পারবে CBI।

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যা করার কারণে ইতিমধ্যেই গ্রেফতার ৩ জন। তাদের আদালতে পেশ করা হয়। আপাতত রাজ্য পুলিশের হেফাজতেই রয়েছরে সেই ৩ জন। কিন্তু, এবার সেই মামলা রাজ্য পুলিশের সিটের কাছ থেকে গেল CBI -এর কাছে। রাজ্য সরকারই CBI-কে এই তদন্তভার নিজেদের হতে তুলে নেওয়ার আবেদন করে। তারপর রাজ্যের আবেদন মেনেই এই মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে সিবিআই।

আরও পড়ুন: 'কেউ যদি অমান্য করার চেষ্টা করে...', কাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের?

সূত্রের খবর, এই অপরাধ চক্রের জল ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্য জুড়ে। এ ছাড়াও ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিরাও ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্যে। আর সেই কারণেই রাজ্য পুলিশের অন্যান্য রাজ্যে গিয়ে তদন্ত করার তুলনায় সেই একই কাজ অনেক দ্রুত করতে পারবে সিবিআই।

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ফাসট্যাগের সূত্র ধরেই বিহার ও উত্তর প্রদেশে যায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। আর সেখান থেকে গ্রেফতার করে মোট ৩ জনকে। পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে মনে করছে, পুরো ঘটনার পিছনে একটা বড় র‌্যাকেট রয়েছে। এ ছাড়াও পুলিশ মনে করছে, এই ধরনের কাজ একাধিক লেয়ারে হয়। অর্থাৎ, সুপারি প্রথমে একজন নেয়। তারপর সে আর একজনকে সেই সুপারি দেয়। সে আবার অন্যজনকে।

আরও পড়ুন: আর জি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ

পুলিশ মনে করছে বিরাট পরিকল্পনা ও প্রচুর টাকা খরচ করে এই খুন করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, প্রায় কোটি টাকার সুপারি নিয়ে এই কাজ করেছে সুপারি কিলাররা। এ ছাড়াও গাড়ি থেকে অস্ত্র, সব দিলেই দেখা গিয়েছে পরিকল্পনার অংশ হিসাবে।

যেমন এই খুনে ব্যবহার করা হয়েছে গ্লক পিস্তল। গ্লক পিস্তল তৈরি হয় অস্ট্রিয়ায়। আর এই পিস্তল ব্যবহার করে পুলিশ ও সেনাবাহিনীর অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী। আর এই পিস্তল কীভাবে এই ধরনের অপরাধীর হাতে এল, সেটা নিয়েও প্রশ্ন থাকছে।

সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তৈরি করা হয়েছে। যারা এই চন্দ্রনাথ রথ খুনের তদন্ত করবে। তাঁর সঙ্গে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের কারও পোস্টিং দিল্লি, কারও ধানবাদ আবার কারও পাটনায়, কারও রাঁচি আবার কারও লখনউ।

কৌশলগত ভাবেই এই দলটিকে তৈরি করা হয়েছে। এখানে দিল্লি ছাড়াও ধানবাদ, পাটনা, রাঁচি ও লখনউয়ের আধিকারিকদের রয়েছে। যে জায়গায় এই চক্র চড়িয়ে রয়েছে, সেখানের আধিকারিকদেরই বেছে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!
চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!
News Live Updates: সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে তৃণমূলেরই একাংশের ভূমিকায় প্রশ্ন কুণালের
সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে তৃণমূলেরই একাংশের ভূমিকায় প্রশ্ন কুণালের
Asit Majumdar: গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
News Update: বিজেপি করার অপরাধ? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা!
বিজেপি করার অপরাধ? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা!
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget