এক্সপ্লোর

মোদী-মমতা আঁতাঁতের অভিযোগ তুলে কং-বাম প্রার্থীদের হয়ে ভোট-আর্জি সনিয়ার

দক্ষিণ ২৪ পরগনা: কাল একমঞ্চে রাহুল গাঁধী-বুদ্ধদেব ভট্টাচার্য। তার ঠিক আগের দিন, রাজ্যে এসে বাম-কংগ্রেস জোটের সুরটা বেঁধে দিলেন সনিয়া গাঁধী। আর্জি জানালেন, কংগ্রেসের পাশাপাশি বাম প্রার্থীদের ভোট দেওয়ার। অন্যদিকে, তৃণমূলকে আক্রমণ করতে মমতা-মোদী আঁতাঁতের অভিযোগকেই বার বার হাতিয়ার করলেন কংগ্রেস সভানেত্রী। তাঁর প্রশ্ন, দু’জনের মধ্যে আঁতাঁত না হলে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের এমন গতি কেন? ভোট প্রচারে রাজ্যে এসে সনিয়া গাঁধীর গলায় বাম প্রার্থীদেরও জেতানোর আবেদন। রামপুরের সভা থেকে তিনি বলেন, কংগ্রেস এবং লাল ঝাণ্ডা ওয়ালা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে জেতান। এদিন কপ্টার থেকে নেমে হেঁটেই সভামঞ্চে গেলেন যান সনিয়া। সভা শেষেও কংগ্রেস সভানেত্রী একেবারে অন্য মেজাজে। ব্যারিকেডে উঠে উপস্থিত জনতার সঙ্গে হাতও মেলাতে দেখা যায় তাঁকে। শ্রীরামপুরের আগে ক্যানিংয়ের সভাতেও সনিয়ার গলায় ছিল জোরাল জোট-বার্তা। বলেন, তৃণমূল-বিজেপির জালে ফাঁসবেন না। কংগ্রেস ও বাম প্রার্থীদের জেতান। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাহুল গাঁধীর সভার ঠিক আগের দিন বাংলায় এসে জোটের সুরটা সপ্তমে বেঁধে দিলেন সনিয়া গাঁধী। তাঁর এ দিনের দুটি সভাতেও জোরাল ভাবে জোটের ছবি ধরা পড়ল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সনিয়া গাঁধীর সভায় ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। আর শ্রীরামপুরে সনিয়া গাঁধীর সভামঞ্চে সিপিএমের আরেক রাজ্য সম্পাদকণ্ডলীর সদস্য রবীন দেব, যিনি আবার সিঙ্গুরের বাম প্রার্থী। এছাড়াও, ছিলেন হুগলির সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরীও। পর্যবেক্ষকদের একাংশের মতে, এ সবই জোট-ছবি। কিন্তু, বাম-কংগ্রেস জোটের সেরা বিজ্ঞাপন দেখা যাবে বুধবার। পার্ক সার্কাস ময়দানে। যেখানে উপস্থিত থাকবেন দুই শিবিরের দুই মুখ। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একসভায়। একমঞ্চে। যা দুই শিবিরের কর্মীদের উৎ‍সাহ তুঙ্গে নিয়ে যাবে বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। মোদী-মমতা আঁতাঁতের অভিযোগ তুলে কং-বাম প্রার্থীদের হয়ে ভোট-আর্জি সনিয়ার তবে, শুধু জোট-বার্তা দেওয়াই নয়, এদিন পুরোদমে তৃণমূল ও বিজেপিকে সমানতালে আক্রমণ করেন সনিয়া। বার বার মমতা-মোদী আঁতাঁতের অভিযোগে সরব হলেন কংগ্রেস সভানেত্রী। যেমন শ্রীরামপুরের সভায় বলেন, তৃণমূল-বিজেপি একই মুদ্রার দুই পীঠ। তাঁর প্রশ্ন, মোদী-মমতা এক না হলে চিটফান্ডের তদন্ত কেন বন্ধ হয়ে গেল? এর আগে ক্যানিংয়ের সভা থেকেও মোদী-মমতা আঁতাঁত নিয়ে সোচ্চার হন সনিয়া। বলেন, মোদী-মমতার আঁতাঁত বাংলার জন্য বিপদ। মোদী-মমতার অহঙ্কারী শক্তি গণতন্ত্রের জন্য বিপদ। এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, মোদী বলেন, যা করেছেন তিনি করেছে, কংগ্রেসের ষাট বছরের রাজত্বে কিছু হয়নি। মমতাও বলেন তিনি সব করেছেন, আগে কিছু হয়নি। তৃণমূল-বিজেপির জালে ফাঁসবেন না। পর্যবেক্ষকদের একাংশের মতে, বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ করতে গিয়ে ছবি বিতর্কে অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতে, শেষ দুই দফা ভোটের আগে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের উপর আরও চাপ বাড়ালেন সনিয়া গাঁধী। পাশাপাশি, ষষ্ঠ দফায় যে দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন, সেখানে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট। তার আগে, মোদী-মমতার আঁতাঁতের অভিযোগে যে ভাবে এ দিন সরব হলেন সনিয়া, তা যথেষ্ট তাৎ‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget