এক্সপ্লোর

Panchayat Election 2023: 'স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন', রাজ্যপালের তলবে গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার

বিভিন্ন জায়গা পরিদর্শনের পর কিছু স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার না যাওয়ায় এবার সেই রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। 

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) তলব রাজ্যপালের (Governor)। আজও রাজ্যপালের তলবে রাজভবনে গেলেন না রাজীব সিন্হা। রাজ্য নির্বাচন কমিশনারকে মুখবন্ধ খামে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। বিভিন্ন জায়গা পরিদর্শনের পর কিছু স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার না যাওয়ায় এবার সেই রিপোর্ট পাঠালেন রাজ্যপাল।                                                                     

সংঘাত অব্যাহত: পঞ্চায়েত ভোটের আবহে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এর আগে পঞ্চায়েত ভোটের আবহে, রক্তবিন্দু ঝরার জন্য় রাজ্য় নির্বাচন কমিশনকে দায়ী করেছিলেন রাজ্য়পাল। তবে, এ বিষয়ে নিরুত্তর থেকলেন রাজীব সিনহা। বললেন, কী বলব আমি, কিছু বলার নেই।

শোনা গিয়েছিল এর আগেও রাজীব সিনহাকে তলব করে রাজ্যপাল। তবে এই প্রেক্ষিতে রাজভবনের তরফে জানানো হয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের।আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে। মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে ঘিরে সন্ত্রাসের আবহে গত ১৯ দিনে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কোচবিহারেই মৃত্যু হয়েছে ২ জনের।সন্ত্রাস-বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর এবার কোচবিহারে রাজ্যপাল। সাতসকালে সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে হাজির হন বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিরোধীরা। রাজ্যপালের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। এরপর রাজনৈতিক সংঘর্ষে জখম বিজেপির মণ্ডল সহ সভাপতি কৃষ্ণ রবিদাসকে দেখতে বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল। পথে দিনহাটা হাসপাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন সিপিএম ও কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজ্যপাল কথা বলার জন্য গাড়ি থামালেও, পুলিশের বাধায় তাঁরা কথা বলতে পারেননি। 

গতকাল কোচবিহারে পৌঁছেই ভোট-সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাস্তায় দাঁড় করিয়ে তাঁর কাছে অভিযোগ জানানো যাবে বলে জানান রাজ্যপাল। এদিন নিহত বিজেপি নেতা প্রশান্ত রায় বাসুনিয়া ও বিজেপি প্রার্থীর দেওর নিহত শম্ভু দাসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget