এক্সপ্লোর

মা-মেয়েকে খুন-ধর্ষণের 'হুমকি', অভিযুক্ত তৃণমূল, ভয়ে পরিবার নিয়ে গ্রামছাড়া সিপিএম-সমর্থক

বীরভূম: অভিযোগ প্রত্যাহার না করলে, খুন ও ধর্ষণ করা হবে। পুলিশ চলে যাওয়ার পর এভাবেই হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন। অভিযোগ লাভপুরের আক্রান্ত সিপিএম সমর্থকের স্ত্রী ও মেয়ের। নিরাপত্তাহীনতায় গ্রাম ছাড়লেন তাঁরা। গল্প ফাঁদছে সিপিএম, অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। সোমবার রাত ও মঙ্গলবার সকালে লাভপুরের কামসুন্দিপুর গ্রামে দফায় দফায় হামলা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম হন বেশ কয়েকজন সিপিএম সমর্থক। রক্তাক্ত অবস্থায় গ্রামে যাঁরা পড়েছিলেন, সেই তালিকায় রয়েছেন এই ব্যক্তিও। যাঁর ছেলে আবার নাসিকে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত। আক্রান্ত এই সিপিএম সমর্থকের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে পুলিশ চলে যাবার পরই গ্রামে আসে তৃণমূলের লোকজন। অভিযোগ প্রত্যাহারের কথা বলে, জখম সিপিএম সমর্থকের স্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগকারী বলেন, মাকে বলল স্বামীকে বল, অভিযোগ তুলে নে, না হলে তোকে খুন করব। মাকে এই পরিস্থিতিতে পড়তে দেখে ছুটে আসেন কলেজ পড়ুয়া মেয়ে। তাঁর অভিজ্ঞতা হয় আরও ভয়ঙ্কর! অভিযোগকারী বলেন, আমাকে বলল, বাবাকে বল, অভিযোগ তুলতে। না হলে তোকে ধর্ষণ করব। তুই কলেজে যাস, আমরাই সব নিয়ন্ত্রণ করি। রাস্তা থেকে তুলে নিয়ে যাব। বুধবার গ্রামে প্রচারে গেলে বিষয়টি জানতে পারেন লাভপুরের সিপিএম প্রার্থী। পরিবারকে নিয়ে তিনি যান বিডিও-র কাছে। দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে লাভপুরের বিডিও প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি, পুরোটাই সাজানো। মানুষের সহানুভূতি আদায় করতে ভোটের আগে মিথ্যে গল্প ফাঁদছে সিপিএম। শরীরে গুরুতর আঘাত নিয়ে গৃহকর্তা এখনও হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে আতঙ্কে এদিন গ্রাম ছেড়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। গোপন জায়গায় আশ্রয় নিতে হয়েছে সিপিএম সমর্থক এই পরিবারকে। হামলার ঘটনায়, এদিন দুই তৃণমূল সমর্থকের পাশাপাশি এক সিপিএম সমর্থককেও গ্রেফতার করেছে পুলিশ। সিপিএমের অভিযোগ, শাসক দলকে সন্তুষ্ট করতেই তাদের সমর্থককে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের দাবি, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার লাভপুরে আক্রান্ত দলীয় সমর্থকদের বাড়িতে যাবেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।  

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget