এক্সপ্লোর

রামনবমীর পুজোতে ঢাক বাজালেন দেবাংশু, ধর্ম নিয়ে কটাক্ষ বিজেপিকে

তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে লড়াই হচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের।

বিটন চক্রবর্তী, তমলুক: দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার তাম্রলিপ্ত জনসাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রামনবমীর পুজো (Ram Navami 2024)। আজ সকালে লোকসভা ভোটের (Losabha Election 2024) প্রচারে বেরিয়ে এই পুজোতেও যোগ দেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য (TMC Candidate Debangshu Bhattacharya)।

আরও পড়ুন: Partha Bhowmik: '৩৩ কোটি দেবতার মধ্যে রাম একজন..', রামনবমীতে কী বার্তা ব্যারাকপুরের TMC প্রার্থী পার্থর ?

রামের পুজো চলাকালীন মূর্তির সামনে গিয়ে ঢাক বাজাতে শুরু করেন তিনি। পরে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী দেবাংশু বলেন "ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হল পুরুষোত্তম। তাঁর প্রতি যে শ্রদ্ধা ছিল তা গোটা ভারতবর্ষের মতো বাংলাতে আজও অটুট। অটুট তাঁর প্রতি আস্থাও।" 

আরও পড়ুন: Jalpaiguri Lok Sabha Constituency: আগের ভোটে কেমন ছিল সমীকরণ ? পাল্লা ভারী কার ? কী বলছে সম্ভাব্য ভোট শেয়ার ? নজরে জলপাইগুড়ি

এরপরই আরও তীব্র আক্রমণ জানিয়ে তিনি আরও বলেন,"আমাদের বিদ্রোহ এবং প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না। তাঁকে আমরা যজ্ঞে, হোমে ও ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ। এই রামকে আমরা পুজোর মধ্যে দিয়েই পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদের ভগবান রামই দমন করেন।"

আরও পড়ুন: হাতিয়ার গান, দেগঙ্গায় গিয়ে সন্ত্রাসমুক্ত ভোটের বার্তা রাষ্ট্রপতি পুরস্কারজয়ী বর্ধমানের বাউলের

প্রসঙ্গত উল্লেখ্য, তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে লড়াই হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের। যদিও বিজেপির অভিযোগ, তাদের ভোট কাটার জন্যই সায়ন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে কংগ্রেস ও সিপিএম। উল্টো দিকে বিজেপি ও তৃণমূলের মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলছে তারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget