এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest: মার্কিন কূটনীতিককে তলব সাউথ ব্লকে, আমেরিকার কেজরি-মন্তব্যের জের?

Indian Summons US Diplomat:বুধবার দিল্লির সাউথ ব্লকে বিদেশমন্ত্রকের অফিসে ডেকে পাঠানো হয় ভারতে কর্মরত আমেরিকার অ্যাক্টিং ডেপুটি চিফ অফ মিশনকে। কী কথা হয়েছে?

কলকাতা: প্রথমে জার্মানি, তারপর আমেরিকা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrest) আবগারি দুর্নীতি (Excise Policy Scam) মামলায় গ্রেফতার করার পরে এই নিয়ে দ্বিতীয় দেশ হিসেবে বক্তব্য় রেখেছিল আমরিকা। তারপরেই বুধবার দিল্লির সাউথ ব্লকে (South Block) বিদেশমন্ত্রকের (Foreign Ministry)) অফিসে ডেকে পাঠানো হল ভারতে কর্মরত আমেরিকার (USA on Arvind Kejriwal Arrest) অ্যাক্টিং ডেপুটি চিফ অফ মিশনকে। 

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, ৪০ মিনিট ধরে এই মিটিং চলে। সেই মিটিংয়ে ঠিক কী কী কথা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। যদিও এমন দিনে এই মিটিং হল, যার আগের দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছিলেন যে আমেরিকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়টি পর্যবেক্ষণ করছে। নয়া দিল্লির কাছে আবেদন করে বলা হয় অরবিন্দ কেজরিওয়াল যেন নিরপেক্ষ বিচার পান এবং বিচারপ্রক্রিয়া যেন সময় মেনে হয়।

সম্প্রতি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে একাধিক শমন পাঠানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। ইডির (ED Arrest Arvind Kejriwal) অভিযোগ ছিল, আবগারি দুর্নীতিতে অন্যতম মূল চক্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সুবিধা পাইয়ে দেওয়ার জন্য় নীতি তৈরি হয়েছিল। তার পরিবর্তে আপ- ঘুষ নিয়েছিল যা একাধিক ভোটের খরচে ব্যবহার করা হয়েছে বলে ইডির অভিযোগ। তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলাতেই এর আগে মণীশ শিশোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিংহকে গ্রেফতার করা হয়েছে।

কদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জার্মানির তরফে একটি বক্তব্য পেশ করা হয়েছিল। জার্মানির বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছিল যে কেজরিওয়াল যেন নিরপেক্ষ বিচার পান। সেই ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত সরকার। জার্মানির রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছিল এই ধরনের বক্তব্যের মাধ্য়মে ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলানো হচ্ছে বলে জানানো হয়। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছিল, এই ধরনের মন্তব্যকে ভারতীয় বিচারব্যবস্থায় হস্তক্ষেপ এবং ভারতের স্বাধীন বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর প্রয়াস বলে মনে করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: ভোটের মুখে নারদ-তৎপরতা! ম্যাথুকে CBI তলব

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget