এক্সপ্লোর

WB Election 2021: নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে, বললেন মমতা

এখানে ভোটে চিটিংবাজি হয়েছে বলে দ্বিতীয় দফার ভোটে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রাম: নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে বলে দ্বিতীয় দফার ভোটে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়ালের বুথে প্রায় ঘণ্টাদুয়েক আটকে থাকার পর সেখান থেকে সাংবাদিকদেক সামনে এই দাবি করেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। 

এদিন মমতা বলেন, নন্দীগ্রামে আমি জিতব। সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে কাউকে ভোট দিতে দেয়নি। মানুষ আমাকে মিস করছে। তার মানে মানুষ আমাকে ভোট দিয়েছে। এখানে ভোটে চিটিংবাজি হচ্ছে। আমি তিন ধরে বলছি, বয়ালে ওরা চূড়ান্ত অত্য়াচার করেছে। আমাদের একজনের হাচ ভেঙে দিয়েছে। কেশপুরে একজন খুন, খানাকুলে খুন, এজেন্টদের বাড়িতে গিয়ে মারধর। পুলিশকে গিয়ে বলেছি। পুলিশ চলে গেলে আবার চিটিংবাজি করেছে। আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেব না। ওরা আমাদের বন্ধু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জওয়ানদের বিজেপি সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত। তাঁরা বাংলাও বলতে পারেন না। নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে। 

এদিন ফের নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, কেন ভোটের দিনগুলিতে তিনি মিটিং করেন। মানুষ তাঁদের জবাব দেবেন। উল্লেখ্য, এদিন নন্দীগ্রামের বয়ালে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল নেত্রী বয়ালে যেতেই উত্তেজনা। বয়ালে তৃণমূলনেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান। বুথের ভিতর মমতা, বাইরে সংঘর্ষের এই পরিস্থিতি তৈরি হয়। নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল-বিজেপি। প্রায় ২ ঘণ্টা বয়ালের বুথে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বসেই পরিস্থিতির কথা জানিয়ে রাজ্যপালকে ফোন মমতার। তৃণমূল নেত্রীর সঙ্গে কথা কমিশনের আধিকারিকদের। ঘটনাস্থলে যান নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল বাহিনী। বাহিনীর ঘেরাটোপে প্রায় ২ ঘণ্টা পর বয়াল ছাড়লেন মমতা। 

পরিস্থিতি সামলাতে এদিন নামে র‍্যাফ। কেন এতক্ষণ প্রার্থী এখানে? প্রশ্ন বিজেপি সমর্থকদের। পাল্টা জবাব দেন মমতা। তিনি বলেন, পরিস্থিতি যে এমন, সেটা দেখাতেই বসে রয়েছি। এদিকে তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই ট্যুইট রাজ্যপালের। ট্যুইটারে তিনি লেকেন, মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget