এক্সপ্লোর

WB Election 2021: জঙ্গিপুর ও সামশেরগঞ্জে পিছিয়ে গেল নির্বাচন, জানানো হল নতুন দিন

জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এই দুই কেন্দ্রের প্রার্থীদের করোনায় মৃত্যু হয়। যার জেরে নির্ধারিত নির্বাচনের দিনে ভোটগ্রহণ হয়নি সেই দুই কেন্দ্রে।

কলকাতা : জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নির্বাচন ফের পিছিয়ে গেল। ১৬ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। যদিও তা হচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে তবে এই ভোটগ্রহণ পর্ব আয়োজিত হবে বলে কমিশন নির্দেশিকা জারি করেছে। এদিকে, সোমবার সন্ধে থেকেই পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি উঠে গেল বলেও জানিয়ে দিল নির্বাচন কমিশন।

জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এই দুই কেন্দ্রের প্রার্থীদের করোনায় মৃত্যু হয়। যার জেরে নির্ধারিত নির্বাচনের দিনে ভোটগ্রহণ হয়নি সেই দুই কেন্দ্রে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৩ মে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। পরে তা পিছিয়ে ১৬ মে করা হয়। তবে করোনা পরিস্থিতির জেরে আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছোল।

গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেডাউল হক। তার পরের দিনই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীকেও কেড়ে নিয়েছিল মারণ ভাইরাস। যার জেরে ভোটগ্রহণ বন্ধ হয়ে গিয়েছিল ওই দুটি আসনে। তারপরে ১৯ এপ্রিল জানানো হয়েছিল জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট হবে ১৩ মে। পরে জানানো হয় ১৬ মে ভোটগ্রহণের কথা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জেরে তা ফের পিছিয়ে গেল।

বিধানসভা ভোটপর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহাও। ২২ এপ্রিল তাঁর কেন্দ্রে ভোটের আগের দিন করোনা আক্রান্ত কাজল সিনহার অবস্থার অবনতির জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যার কয়েকদিন বাদে তিনি প্রয়াত হন। রবিবার ভোটগণনা সামনে আসতে দেখা যায় খড়দা আসনে ২৮ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। কিন্তু তিনি প্রয়াত হওয়ায় ফের ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। কবে সেই নির্বাচন তা অবশ্য এখনও কিছু জানায়নি কমিশন।

বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। হোম আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠেন তারা। কিন্তু করোনাকালের মাঝে নির্বাচনের সাধারণ মানুষের পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীকেও সংক্রমিত করেছিল। 

স্বামী মৃত্যুকে শোকে ভেঙে পড়া কাজল সিনহার স্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে খুনের অভিযোগ করেছিলেন। শেষপর্বে কড়াকড়ি করলেও নির্বাচনের শুরুর দিকে করোনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা কমিশন নেয়নি বলেই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget