এক্সপ্লোর

WB election 2021: ফের বিজেপিতে যোগ, তালিকায় আরএসপি, তৃণমূল কর্মীরা

আরএসপির চারবারের কাউন্সিলর সহ তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।

মুন্না অগ্রবাল, বালুরঘাট: বালুরঘাটে আরএসপির চারবারের কাউন্সিলর সহ তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান বলে দাবি দলত্যাগীদের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ।

আর এক সপ্তাহও নেই বিধানসভার ভোটগ্রহণ শুরু হতে। তার আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ছাত্র পরিষদে ভাঙন। তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রায় ৫০ জন কর্মী সমর্থক। পাশাপাশি আরএসপি ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর পিনাকী বসু। রবিবার বালুরঘাটে জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন, সাংসদ সুকান্ত মজুমদার।

প্রধানমন্ত্রী মোদিজীর উন্নয়নে এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছেন বহু মানুষ। মন্তব্য, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। এদিন আর এসপি এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে ৫০ জন বিজেপিতে যোগদান করেন বলে তিনি জানিয়েছেন। সুকান্ত মজুমদারের কথায়, প্রধানমন্ত্রী মোদিজীর উন্নয়নে এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছেন বহু মানুষ। এদিন আর‌এসপি এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে ৫০ জন বিজেপিতে যোগদান করেন। তাদের নির্বাচনের কাজে লাগানো হবে।নির্বাচনের আগে এই যোগদানের ফলে বিজেপির ফল আরো ভালো হবে বলে তিনি আশাবাদী।

মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগদান বলে দাবি আরএসপি ত্যাগী নেতার। বালুরঘাটের আরএসপি ত্যাগী বিজেপি নেতা পিনাকী বসু বলেন, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মানুষের কাজ করতে বিজেপিতে যোগ দিয়েছি। এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট  শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অমরনাথ ঘোষ বলেন, যারা গেছে ছাত্র পরিষদের কেউ না। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভায় ভোট সপ্তম দফা অর্থাৎ ২৬ এপ্রিল।

 

সেরা শিরোনাম

Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে

ভিডিও

CM Suvendu Adhikari | পুরভোটে হলদিয়াকে 'বিরোধীশূন্য' করার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর |
Weather Alert | ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। #abpananda
Municipal Election 2026: পুরভোটের আগে শুরু আইনি লড়াই, কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল চেয়ে মামলা
Behala News | প্রেমের শাস্তি, বেহালায় পিতা-পুত্রকে হাঁটানো হল বিবস্ত্র করে !
Chok Bhanga 6 Ta : প্রেম করায় শাস্তি স্বরূপ বিবস্ত্র করে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget