এক্সপ্লোর

১৩০ আসনের তালিকা পাঠাল কংগ্রেস, বামেদের সঙ্গে জোটের জটিলতা কাটল না, আজ ফের বৈঠক

বিধানসভা ভোটের বেশি বাকি নেই। কিন্তু বাম-কংগ্রেসের জোটের জটিলতা এখনও কাটল না। দফায় দফায় আলোচনা চললেও, আসন সমঝোতার ফর্মুলা এখনও বের করতে পারেনি বাম ও কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর,এরই মধ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩০টিতে লড়তে চেয়ে বামেদের কাছে তালিকা পাঠিয়েছে কংগ্রেস।

কলকাতা: বিধানসভা ভোটের বেশি বাকি নেই। কিন্তু বাম-কংগ্রেসের জোটের জটিলতা এখনও কাটল না। দফায় দফায় আলোচনা চললেও, আসন সমঝোতার ফর্মুলা এখনও বের করতে পারেনি বাম ও কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর,এরই মধ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩০টিতে লড়তে চেয়ে বামেদের কাছে তালিকা পাঠিয়েছে কংগ্রেস। সূত্রের দাবি, এই তালিকায় আছে মালদার গাজোল, উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব এবং বাঁকুড়ার ছাতনা বিধানসভার নাম। ২০১৬-তে এই ৪টি আসনে জয়ী হয়েছিল বামেরা।জট বেধেছে সেখানে। সূত্রের দাবি, কংগ্রেসের তালিকায়, কলকাতার ৬টি গুরুত্বপূর্ণ আসন আছে।যার মধ্যে পড়ছে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর,পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর,পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বালিগঞ্জ,বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র রাসবিহারীর মতো কেন্দ্র। এছাড়াও উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭টি,মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১৮টি চেয়েছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের দাবি নিয়ে বামেদের অন্দরে প্রশ্ন উঠছে,কীসের ভিত্তিতে গতবারের তুলনায় বেশি আসন চাইছে কংগ্রেস?কেনই বা বামেদের জেতা আসনও দাবি করা হচ্ছে? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ৫ বছর আগে যে পরিস্থিতি ছিল, আজকে সেই রাজনৈতিক পরিস্থিতি আছে তেমন নয়। অনেক বদলেছে, আমরা একটা আলোচনার প্রস্তাব দিয়েছি, আলোচনা হবে, আমরা তো অনমনীয় নয়, যে দিতেই হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, আমাদের মূল লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে হারানো। যে যেখানে জেতার মতো পরিস্থিতিতে আছে, সেখানে তাদেরই লড়া উচিত। ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে। কোনও বিষয়ে, কোনও পক্ষেরই অনমনীয় হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে সোমবার ফের বৈঠকে বসছেন বাম ও কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি ওই বৈঠকে থাকবেন না বলে সূত্রের খবর। তবে ২৮ জানুয়ারির বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থাকবেন বলে জানা গেছে। দর কষাকষি চলছে, কিন্তু দু’দলই বুঝে গেছে যে জোট করা ছাড়া আর কোনও বিকল্প নেই, ফলে কত তাড়াতাড়ি এই আসন সমাঝোতায় ইতি টানা যায়, সেদিকেই তাকিয়ে আছেন সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget