এক্সপ্লোর

WB Bypolls 2021: পুজো মিটলেই রাজ্যে আরও উপনির্বাচন, মনোনয়নপত্র জমা দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থী

আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন...

সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য ও সুজিত মণ্ডল: পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্য়েই কার্যকর হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। 

তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিন আসনের তৃণমূল প্রার্থী। এদিন নিজ নিজ কেন্দ্রে মনোনয়ন জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায়, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী। 

পুজো মিটলেই খড়দা বিধানসভা আসনে উপনির্বাচন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শ্যামের মন্দিরে পুজো দেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। 

এরপর ব্যারাকপুরে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। ভোটের ফল ঘোষণার আগে মৃত্যু হয় খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। সেই আসনেই তৃণমূল এবার প্রার্থী করেছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। 

৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। 

২০১৬-য় ফরওয়ার্ড ব্লকের টিকিটে দিনহাটা কেন্দ্রে জিতে তিনি বিধায়ক হন। পরে যোগ দেন তৃণমূলে। একুশের ভোটে তৃণমূলের হয়ে লড়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ। দিনহাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে। 

শান্তিপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। রানাঘাট মহকুমা শাসকের দফতরে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর। 

মোদি ম্যাজিক বলে কিছু নেই, রাজ্যজুড়ে মমতার ক্ষমতা, বিজেপিকে কটাক্ষ সায়নী ঘোষের। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। শান্তিপুরে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।

বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।  

অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

আরও পড়ুন: ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আরও পড়ুন: রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget