এক্সপ্লোর

WB Bypolls 2021: ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ফল ঘোষণা ৩ নভেম্বর...

কলকাতা: ভবানীপুর উপনির্বাচন-সহ তিন বিধানসভা কেন্দ্রের ভোটে তৃণমূলের কাছে পরাজিত বিজেপি। সামনে আরও চার কেন্দ্রের উপনির্বাচন। 

এই প্রেক্ষিতে বৃহস্পতিবার, রাজ্যের বাকি চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনার খড়দায় প্রার্থী হচ্ছেন জয় সাহা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা আসনে বিজেপির টিকিটে লড়বেন পলাশ রাণা। 

অন্যদিকে, নদিয়ার শান্তিপুর বিধানসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন নিরঞ্জন বিশ্বাস। কোচবিহারের দিনহাটা আসনে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা ৩ নভেম্বর। 

এর আগে, সোমবার, প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। কোচবিহারের দিনহাটায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। উত্তর ২৪ পরগনার খড়দায় ফের দাঁড়াচ্ছেন দেবজ্যোতি দাস। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় আরএসপি-র প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল। নদিয়ার শান্তিপুরে সিপিএম প্রার্থী সৌমেন মাহাত। 

এদিকে, শান্তিপুরে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিনহাটা, গোসাবা ও খড়দায় প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। 

তবে, সবার আগে, প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক দল। দিনহাটায় প্রার্থী উদয়ন গুহ। খড়দায় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সদগুরু বিজয়কৃষ্ণ সেবা সমিতির সভাপতি ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। 

বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।  

অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

আরও পড়ুন: রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

আরও পড়ুন: দিনহাটায় উপনির্বাচনে মমতার ভরসা উদয়ন, নাম ঘোষণা হতেই উৎসব আবহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget