এক্সপ্লোর

WB Election 2021:‘ফজলি আম ও আমসত্ত্ব দু’টোই চাই’, মালদায় আক্ষেপের ঝুলি উপুড় করে আর্জি মমতার

পাঁচ বছর আগে ২১১ আসনে জিতে রাজ্যে ক্ষমতায় ফিরলেও মালদায় তৃণমূলের স্কোর ছিল শূন্য।তার আগে ২০১৪-র লোকসভা ভোটে মালদায় খাতা খুলতে পারেনি তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটেও মালদা থেকে শূন্য হাতে ফিরেছে তৃণমূল। একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে, সেই মালদায় দাঁড়িয়ে তা নিয়ে আক্ষেপের ঝুলি উপুড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাস, মালদা: পাঁচ বছর আগে ২১১ আসনে জিতে রাজ্যে ক্ষমতায় ফিরলেও মালদায় তৃণমূলের স্কোর ছিল শূন্য।তার আগে ২০১৪-র লোকসভা ভোটে মালদায় খাতা খুলতে পারেনি তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটেও মালদা থেকে শূন্য হাতে ফিরেছে তৃণমূল। একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে, সেই মালদায় দাঁড়িয়ে তা নিয়ে আক্ষেপের ঝুলি উপুড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "মালদায় আমি নতুন নয়। ছাত্র রাজনীতির শুরু থেকে গত ৩০ বছর ধরে আমি মালদায় আসি। আমার একটাই দুঃখ আছে। আমি মালদায় প্রতিবার আসি। আপনাদের মুখ দেখে আমার খুব আনন্দ লাগে। আপনাদের জমায়েত দেখে আনন্দ লাগে। রাস্তায় দু'ধারে মানুষ দেখে মনে হয় হয়তো মালদাবাসী আমায় গ্রহণ করেছেন। কিন্তু পরে ফিরে গিয়ে দেখি লোকসভাতেও শূন্য, বিধানসভাতেও প্রায় নেই বললেই চলে। আমরা কি কোনও দিন পাব না? মালদা কি আমরা পাব না?"

তিনি বলেছেন, নির্বাচন এলেই অঙ্ক অন্য হয়ে যায়। সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাগাভাগি করে নেয়। তৃণমূল শূন্য হাতে ফিরে যায়। এবার কিন্তু শূন্য হাতে ফিরে যেতে আসিনি, পূর্ণ হাতে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি।  

আমের জন্য  মালদার সুখ্যাতি কারুর অজানা নয়। সেই মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে এল আমের প্রসঙ্গ। বললেন, এবারের ভোটে মালদা দেবেন তো? ফজলি আম দেবেন তো? আম ও আমসত্ত্ব দু’টোই চাই।

গত লোকসভা ভোটে মালদায় উল্লেখযোগ্য ভাল ফল করেছে বিজেপি। তারা কটাক্ষের সুরে বলছে, এবারের বিধানসভা ভোটেও মালদার মাটিতে দাঁত ফোটাতে পারবে না তৃণমূল।

তাদের একদা দুর্গ মালদায় তৃণমূল এবারও মুখ থুবড়ে পড়বে বলেই দাবি কংগ্রেস ও জোটসঙ্গী সিপিএমের।

মালদা জেলায় মোট ১২টি বিধানসভা আসন রয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এর মধ্যে বাম-কংগ্রেস জোট জিতেছিল ১১টি আসনে।

বিজেপি পেয়েছিল একটি আসন।তৃণমূল একটিও আসন পায়নি।

২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, মালদা জেলার ১২টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল বিজেপি।

কংগ্রেস এগিয়ে ছিল ৪টি আসনে। তৃণমূল ২টি আসনে।

এই প্রেক্ষাপটে মালদায় দাঁড়িয়ে, এখানকার একদা একছত্র অধিপতি, তথা প্রয়াত কংগ্রেস নেতা বরকত গনি খানের প্রসঙ্গ তুলে, আবেগের হাওয়া নিজের পালে টানার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, মালদায় তো বিজেপি জিতল। কী করেছে? একটায় বিজেপি, একটায় কংগ্রেস। এমনকী, মৌসমকে পর্যন্ত হারানো হয়েছে। অপপ্রচার করে। আমি রাজ্যসভায় মেম্বার করে দিয়েছি সম্মান দেওয়ার জন্য। বরকতদা যতদিন ছিলেন লোকসভায় জিততেন, তাঁকে রাজ্যসভায় দেয়নি। আমি রাজ্যসভায় করে দিয়েছি।

বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে মনে করিয়ে দিয়েছে, বরকত গণি খানের পরিবারের সদস্য মৌসম বেনজির নুরকেও কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে আনা হয়েছিল। কিন্তু, শেষ অবধি তিনি হেরে যান।

শেষমেশ মালদা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেবে? নাকি অতীতের মতো এবারও তাঁর কাছে তা অধরাই থেকে যাবে? সেই উত্তর দেবে সময়।

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget