এক্সপ্লোর

WB Election 2021 Voting: 'এরকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি', কাশীপুর-বেলগাছিয়ায় ভোট দিয়ে বললেন মিঠুন

নির্বাচনের আগে এই এলাকায় ভোটার কার্ড তৈরি করেন মিঠুন চক্রবর্তী

কলকাতা: কাশীপুর-বেলগাছিয়ার ২৪৭ নম্বর বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে মিঠুন বলেন, 'এরকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।'

এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। সম্প্রতি এই ঠিকানাতেই ভোটার কার্ড তৈরি করেন মিঠুন চক্রবর্তী। 

কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার জে কে মিত্র রোডে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, নথি ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ধাওয়া করে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আজ অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮৫ লক্ষ ভোটার। 

মালদার ৬টা আসন হল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর।

মুর্শিদাবাদের ১১টা আসন হল, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি। 

বীরভূমের ১১টা আসন হল, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। 

কলকাতার যে ৭টা আসনে ভোট হচ্ছে, সেগুলো হল, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও শ্যামপুকুর। 

কমিশন সূত্রে খবক, শেষ দফার ভোটপর্ব তত্ত্বাবধানের দায়িত্বে থাকছেন ২৪ জন জেনারেল পর্যবেক্ষক, ৯ জন ব্যয় সংক্রান্ত বিষয়ক পর্যবেক্ষক এবং ৯জন পুলিশ পর্যবেক্ষক।

অন্যান্য পর্বের মতো এবারও থাকছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা।  শেষ দফার ভোটের জন্য মোট ৬০ হাজার ২৪০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে বুথে থাকবে ৫১ হাজার ২৮০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 

চার জেলার মধ্যে বীরভূমের জন্য কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে সবচেয়ে বেশি, ১৭ হাজার ৯২০  জন। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় ভোট নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৬ হাজার ৯৬০ জন জওয়ান। 

মালদায় মোতায়েন থাকবেন ৮ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট নিরাপত্তার দায়িত্বে ৭ হাজার ৬০০ জওয়ান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget