এক্সপ্লোর

WB Election 2021: ‘দলে প্রয়োজন ফুরলো’, টিকিট না পেয়ে কান্না আরাবুলের

আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, ‘দলে আজকে আমার প্রয়োজন ফুরলো।’

দক্ষিণ ২৪ পরগনা: আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, ‘দলে আজকে আমার প্রয়োজন ফুরলো।’

এরপরই আরাবুল টিকিট না পাওয়ায় তাঁর আক্ষেপের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই দলটাকে বুকে আঁকড়ে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। ভাঙড়ের মানুষের পাশে থেকেছি। এখন ভাঙড়ের মানুষ যা বলবেন, আমি তাই করব।

আরাবুলের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। 

অন্যদিকে, রফিকুর রহমান টিকিট না পাওয়ায় আমডাঙায় তৃণমূল কর্মীদের একাংশের পথ অবরোধ। ৩৪ নম্বর জাতীয় সড়কে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল।

ভাঙড়ে তৃণমূলের দাপুটে নেতা তথা সম্পদ বলে পরিচিত আরাবুল ইসলামকে প্রার্থী করেনি দল।উল্টে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে গত লোকসভা ভোটে বীরভূম থেকে বাম সমর্থিত নির্দল প্রার্থী চিকিৎ‍সক রেজাউল করিমকে। যা দেখে আরাবুলের চোখে জল!মুখে হুঁশিয়ারি!

২৯১টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। শুধু নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলের বাজি তাঁর স্ত্রী রত্না।

একসঙ্গে সমস্ত বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রয়েছে একের পর এক চমক! প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো তারকারা। 

বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হলেন।তাঁর ছেড়ে যাওয়া হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

২০১৬-য় জেলবন্দি অবস্থায় কামারহাটি বিধানসভা কেন্দ্রে লড়াই করে হেরেছিলেন মদন মিত্র।২০১৯-এ ভাটপাড়ার বিধানসভা উপনির্বাচনেও অর্জুন সিংহর ছেলের কাছে হারতে হয় তাঁকে। এবার ফের পুরনো কেন্দ্র কামারহাটিতে ফিরছেন মদন মিত্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget