এক্সপ্লোর

West Bengal Weather Update : বিরাট স্বস্তি ! বিকেল গড়ালেই ঘনাবে মেঘ, ৬ জেলায় তুমুল কালবৈশাখীর ইঙ্গিত

Weather Office Report : আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে  দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। সঙ্গে সনসন করে বইবে ঝোড়ো হাওড়া। জারি করা হয়েছে সতর্কতা।

কলকাতা : তীব্র গরমের মধ্যে আবহাওয়া দফতরের আশার বাণী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে হু হু করে। আর তার জেরে আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে  দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। সঙ্গে সনসন করে বইবে ঝোড়ো হাওড়া। জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বেশ কয়েকদিন বাদে মিলতে পারে কালবৈশাখীর স্বস্তি পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলাগুলিতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।  বজ্রপাতের সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত।

উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সোমবার ও আগামী কয়েকদিন। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে। উত্তরবঙ্গের নিচের দিকের দুই জেলা মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরম অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তরবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস রয়েছে। 

সোমবার ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস । উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁতে কালবৈশাখীর সর্তকতা হয়েছে এদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। 

কলকাতার আবহাওয়া 

আংশিক মেঘলা আকাশ দিয়ে সোমবারের সকাল শুরু।  বেলা বাড়লে আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে। বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ।

আরও পড়ুন :                       

ভোটের সব খবর এক ক্লিকে এখানে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget