এক্সপ্লোর

5 Years Of Jolly LLB 2: 'জলি এলএলবি টু'-এর পাঁচ বছর পূর্তি, আরশাদের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন অক্ষয়

২০১৭ সালের ১০ মার্চ মুক্তি পায় 'জলি এল এল বি টু'। প্রথম ছবির থেকে বেশ কিছু অভিনেতার পরিবর্তন হয় এই ছবিতে। মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, হুমা কুরেশি।

মুম্বই: আজ দেখতে দেখতে পাঁচ বছর পূরণ করে ফেলল 'জলি এল এল বি টু' (Jolly LLB 2)। প্রথম ছবির সাফল্যের বেশ কয়েক বছর পর তৈরি হয় ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আরশাদ ওয়ার্সি (Arshad Warsi)। সিক্যুয়েল যখন তৈরি হল, তখন আরশাদ ওয়ার্সির জায়গায় এলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। শোনা যায়, সেই সময় সিক্যুয়েলে নায়ক বদলের কারণে অখুশি ছিলেন আরশাদ ওয়ার্সি। আর সেই কারণেই অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই চলছিল দীর্ঘদিন। যদিও সম্প্রতি 'বচ্চন পাণ্ডে' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দুই অভিনেতা। কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সিকে দেখা যাবে মুখ্য চরিত্রে। পরিচালক ফারহাদ সামজির এই ছবির প্রোমোশনে সম্প্রতি বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যায় দুই তারকাকে। আজ 'জলি এল এল বি টু' ছবির পাঁচ বছর পূর্তিতে আরশাদ ওয়ার্সির সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার।

এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, 'নানা সংবাদমাধ্যমে নানা কিছু দেখানো হয়। যা আসলে হয়নি, সেটাও রঙ চড়িয়ে বলা হয়। আমার সঙ্গে পেশাদারভাবে যাঁদেরই সম্পর্ক তৈরি হয়, আমি প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি।' এরপরই 'আমার জলি এল এল বি' বলে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি একে এপরকে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন - Jhund Film Update: 'ঝুন্ড' দেখে প্রশংসায় পঞ্চমুখ আমির, অভিনেতার সম্পর্কে কী বললেন অমিতাভ বচ্চন?

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ মার্চ মুক্তি পায় 'জলি এল এল বি টু'। প্রথম ছবির থেকে বেশ কিছু অভিনেতার পরিবর্তন হয় এই ছবিতে। মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, হুমা কুরেশি। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সৌরভ শুক্ল, অন্নু কপূর, মানব কৌল, সায়নী গুপ্তা, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতাদের। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করা এই ছবি দর্শকেরও পছন্দের তালিকায় সহজেই জায়গা করে নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget