এক্সপ্লোর

Jhund Film Update: 'ঝুন্ড' দেখে প্রশংসায় পঞ্চমুখ আমির, অভিনেতার সম্পর্কে কী বললেন অমিতাভ বচ্চন?

'ঝুন্ড' ছবি মুক্তি পাওয়ার আগে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে 'ঝুন্ড' দেখার পর নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান।

মুম্বই : মাত্র কয়েকদিন আগেই 'ঝুন্ড' (Jhund) দেখে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)। 'ঝুন্ড' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অমিতাভ বচ্চনের ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না 'দঙ্গল' অভিনেতা। 'ঝুন্ড' (Jhund) ছবির প্রশংসায় পঞ্চমুখ হওয়ার সঙ্গে সঙ্গে আমির খান কান্নায় ভেঙে পড়েন। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

এদিন অমিতাভ বচ্চন বলেন, 'আমিরের অভ্যাস রয়েছে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার। কিন্তু তারপরও আমি ওকে ধন্যবাদ জানাব। আমার মনে হয়, ছবির ক্ষেত্রে আমির অত্যন্ত ভালো একজন বিচারক। তাই এই ছবিকে কেন্দ্র করে আমির যা যা বলেছে, তার জন্য আমি হৃদয় থেকে খুশি।'

আরও পড়ুন - Gangubai Kathiawadi: ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর কত বাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র?

প্রসঙ্গত, 'ঝুন্ড' ছবি মুক্তি পাওয়ার আগে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে 'ঝুন্ড' দেখার পর নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমার সঙ্গে এই ঘটনা প্রথমবার হল। যেখানে একটি প্রাইভেট স্ক্রিনিংয়ে কোনও ছবি দেখে সকলে মিলে দাঁড়িয়ে উঠে ছবির প্রশংসা করছেন অভ্যর্থনা জানাচ্ছেন। আমি শব্দ হারিয়ে ফেলেছি। কিছু বলতে পারছি না। দেশের ছেলে-মেয়েদের আবেগ যেভাবে এই ছবিতে দেখানো হয়েছে, তা এক কথায় অসাধারণ। এই ছবিতে শিশুরাও যেভাবে অভিনয় করেছে, তা অনবদ্য।' তিনি আরও বলেন, 'অসাধারণ আর অসাধারণ। অত্যন্ত সুন্দর একটা ছবি 'ঝুন্ড'। প্রত্যেকে কী ভালো কাজ করেছেন। খুব ভালো ছবি।' ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে তাঁকে চোখ মুছতে দেখা যায়। এক সাক্ষাতকারে অমিতাভ বচ্চন এমনটাও বলেছেন যে, এই ছবির জন্য আমির খানই তাঁকে রাজি করান।

'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমির খান। তাই বলিউডের শাহেনশাহর সঙ্গে তাঁর যে সম্পর্ক বেশ ভালো, তা জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget