এক্সপ্লোর

Golden Globes 2023: প্রথম ভারতীয় ছবি হিসেবে গোল্ডেন গ্লোব জয়, টিম 'আরআরআর'কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

RRR: এমন ইতিহাস তৈরিতে শুভেচ্ছায় ভাসছেন নির্মাতা থেকে 'ট্রিপল আর' তারকারা। এবার তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: প্রথম ভারতীয় ছবি হিসেবে গোল্ডেন গ্লোব (Golden Globe 2023) পুরস্কার জিতেছে পরিচালক রাজামৌলির (SS Rajamouli) ছবি 'আর আর আর' (RRR)। এমন ইতিহাস তৈরিতে শুভেচ্ছায় ভাসছেন নির্মাতা থেকে 'ট্রিপল আর' তারকারা। এবার তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

'আর আর আর'কে নরেন্দ্র মোদির শুভেচ্ছা-

'আর আর আর'কে শুভেচ্ছায় ভরাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। শাহরুখ খান থেকে মেগাস্টার চিরঞ্জীবী, এ আর রহমান এবং আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাঠালেন তাঁর শুভেচ্ছাবার্তা। লিখলেন, 'বিশেষ সাফল্য। 'আর আর আর' টিমের সকলকে এবং, রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে জানাই অনেক অনেক অভিনন্দন। এই সম্মান প্রত্যেক ভারতীয়কে আরও অনেক গর্বিত করছে।'

A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE

— Narendra Modi (@narendramodi) January 11, 2023

">

আরও পড়ুন - Shah Rukh Khan: বিশ্বের সর্বোচ্চ ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে শাহরুখ, শীর্ষে কে?

প্রসঙ্গত, প্রসঙ্গত, ‘আরআরআর’ , রাইজ (Rise), রোর (Roar), রিভোল্ট (Revolt)। ছবিটির কাহিনি শুরু হচ্ছে ভারতের এক প্রত্যন্ত এলাকায় জঙ্গলে ঘেরা আদিবাসী গ্রামে। সেই গ্রামেরই এক কিশোরী মেয়েকে জোর করে নিজের প্রাসাদে নিয়ে আসেন গভর্নর স্কট বক্সটন এবং তাঁর স্ত্রী লেডি বক্সটন। সেই কিশোরীকে আবার তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়ে এক অসম লড়াইয়ের জন্য তৈরি হয় তেলঙ্গানার আদিবাসী নেতা ভীম। অন্যদিকে আর এক বিপ্লবী, রামা রাজু। তাঁর বাবা ভেঙ্কটের স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করতে একদিন প্রত্যেক স্বাধীনতা যোদ্ধার হাতে একটি বন্দুক থাকবে। নিজের গ্রামের লোকেদের বাঁচাতে নিজের শরীরে বিস্ফোরক বেঁধে সে মুখোমুখি হয়েছিল ব্রিটিশ সেনার। আর বাবার শরীরে বাঁধা সেই বিস্ফোরকে গুলি করে ব্রিটিশদের নিকেশ করেছিল ছোট্ট রামা রাজু। নিজের জীবন দেওয়ার আগে ভেঙ্কট রামাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল, যে ভাবেই হোক একদিন সে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর হাতে বন্দুক তুলে দেবে। বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই ব্রিটিশ পুলিশ বাহিনীতে চাকরি নেয় রামা রাজু। তারপর একটু একটু করে নিজের লক্ষ্যে এগোতে থাকে। এর মাঝেই রামার সঙ্গে বন্ধুত্ব হয় ভীমের। তারপর দু’জনের লক্ষ্যপূরণের পথে হঠাৎ একে অন্যের মুখোমুখি এসে দাঁড়ায়। পরিস্থিতির কারণেই বন্ধুত্ব দ্বন্দ্বের রূপ নেয়। তারপর সেই দ্বন্দ্ব মেটে। দুই বন্ধু এক হয়ে লড়ে যায় ব্রিটিশ ঔদ্ধত্যের বিনাশের জন্য। শেষ পর্যন্ত রামা রাজু আর ভীম, দু’জনেরই স্বপ্নই সফল হয়। কাহিনি শেষ হয় এক অনাবিল পরিতৃপ্তিতে। দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি 'আর আর আর' এখন বিশ্বজয় করে চলেছে। আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ছবি। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget