এক্সপ্লোর

The Kashmir Files: সবাই প্রশংসায় পঞ্চমুখ, অথচ 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী বললেন আমির খান!

আজ জন্মদিন আমির খানের। বলিউড সুপারস্টারের জন্মদিনে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুম্বইয়ে জন্মদিন উদযাপনের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানেই সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আমির খান।

মুম্বই: কেবলমাত্র বক্স অফিসেই সাফল্য নয়, 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবিকে ঘিরে উত্তেজনা প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অধীর আগ্রহে ছবির মুক্তির জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। অবশেষে ছবি মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়া জানালেন তাঁরা নেট মাধ্যমে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী যখন দেখা করতে যান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই ছবির প্রশংসা করেন। কিন্তু 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেতা আমির খান!

আজ জন্মদিন আমির খানের (Aamir Khan)। বলিউড সুপারস্টারের জন্মদিনে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুম্বইয়ে জন্মদিন উদযাপনের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করার পাশাপাশি সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আমির খান। সেখানেই তাঁকে যখন সাংবাদিকরা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তখন প্রতিক্রিয়া দেন অভিনেতা। আমির খান, বলেন, 'আসলে আমি এখনও পর্যন্ত ছবিটা দেখিনি। শুনেছি অত্যন্ত সফল হয়েছে ছবিটি। আমার পক্ষ থেকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রত্যেককে অনেক অভিনন্দন।' জানা যাচ্ছে, আমির খানের প্রতিক্রিয়া দেওয়ার ভঙ্গিতেই বোঝা গিয়েছে এই ছবিটি দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। 

আরও পড়ুন - The Kashmir Files: গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশের পর আর কোন কোন রাজ্যে করমুক্ত হল 'দ্য কাশ্মীর ফাইলস'?

প্রসঙ্গত, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হল গোয়া এবং ত্রিপুরার সরকারের পক্ষ থেকেও। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানান যে, 'পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এ কাশ্মীরি পণ্ডিতদের জীবনের নানা হৃদয় বিদারক কাহিনী দেখানো হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, সে কাহিনী উঠে এসেছে এই ছবিতে। রাজ্যের মানুষ যাতে এই ছবি দেখার প্রেরণা পান এবং ছবিটিকে সমর্থন করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই ছবিকে ত্রিপুরার করমুক্ত ঘোষণা করা হল।' একইরকমভাবে গোয়ার সরকারও এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে তাদের রাজ্যে করমুক্ত ঘোষণা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget