এক্সপ্লোর

Aamir Khan: করোনাকালে সিনেমাহল বন্ধ নিয়ে উদ্বিগ্ন আমির খান

তিনি বলেন যে প্রেক্ষাগৃহগুলি তখনই খোলা যাবে যখন কোভিড পরিস্থিতির উন্নতি হবে। অভিনেতা আশাবাদী যে ভবিষ্যতে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে।

মুম্বই: কোভিডকালে বন্ধ রয়েছে সিনেমামহল। আনলক পর্যায়ে বেশ কয়েকটি রাজ্যে সাময়িকভাবে খুলেছিল প্রেক্ষাগৃহ। যদিও মহারাষ্ট্রে সে সুযোগ হয়নি। কোভিডের প্রথম ঢেউ থেকেই মহারাষ্ট্রে করোনার বাড়বাড়ন্ত ছিলই। এবার সিনেমাহল বন্ধ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমির খান। করোনা মহামারীর কারণে, মহারাষ্ট্র এবং দেশের সব রাজ্যে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। 

বলিউড এবং এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত ক্ষেত্রই অত্যন্ত চিন্তিত। যত তাড়াতাড়ি সম্ভব প্রেক্ষাগৃহগুলি খোলার জন্য অপেক্ষা করছেন সকলেই। এমন পরিস্থিতিতে আমির খানও মঙ্গলবার প্রেক্ষাগৃহ বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে একটি ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারে সাংবাদিকদের জানান সিনেমা হল খোলার বিষয়ে কথা বলা এত সহজ নয়। 

উল্লেখ্য, ওই ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান। তিনি বলেন যে প্রেক্ষাগৃহগুলি তখনই খোলা যাবে যখন কোভিড পরিস্থিতির উন্নতি হবে। অভিনেতা আশাবাদী যে ভবিষ্যতে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে। আমির খান বলেন যে আরও বেশি লোককে টিকা দেওয়ার পরই পরিস্থিতির উন্নতি সম্ভব। আমিরের কথায়, 'বর্তমান পরিস্থিতিতে কিছু ছবি অবশ্যই ওটিটিতে মুক্তি পাচ্ছে। কিন্তু সিনেমা হল বন্ধ হওয়ার ব্যাপারে আমিও চিন্তিত। আমি আশা করি অদূর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে।'

আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা' গত বছর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতির কারণে ছবিটি মুক্তি পায়নি। এখন এটি ডিসেম্বরে রিলিজ করানোর পরিকল্পনা করা হয়েছে। আমির খানের পাশাপাশি কিয়ারা আদভানিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি তার আসন্ন ছবি 'শের শাহ' এর আগাম মুক্তি সম্পর্কে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনুষ্ঠানে। 

এদিকে, কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে। দিন দুয়েক আগেই রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হোটেল, রেস্তোরাঁ ও মলের ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করা নিয়ে সিদ্ধান্ত নিতে সেই বৈঠক হয়। তার পরই আজ এই খবর প্রকাশ্যে আসে।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget