এক্সপ্লোর

জানেন? অজয়ের গোলমাল এগেনের দর্শক কাড়তে আমিরের চালাকি

মুম্বই: দীপাবলীতে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রথম সারির নায়কের ছবি গোলমাল এগেন ও সিক্রেট সুপারস্টার। অজয় দেবগণের গোলমাল এগেন বক্স অফিসের হিসেবে প্রথম দিনেই সুপার ডুপার হিট। সেখানে আমির খানের সিক্রেট সুপারস্টার এগোচ্ছে বেশ খানিকটা লেংচে লেংচে। কিন্তু অভিযোগ, বাজারে কার্যত মুখ থুবড়ে পড়া সিক্রেট সুপারস্টার হিট করাতে না পারলেও গোলমাল এগেনের বাজার কাড়তে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছেন আমির। কী করেছেন তিনি জানেন? সিক্রেট সুপারস্টারের কম বাজেট সত্ত্বেও মাল্টিপ্লেক্স চেনগুলিকে চাপ দিয়ে বড় বাজেটের গোলমাল এগেনের সমান সংখ্যক স্ক্রিন আদায় করে নিয়েছেন তিনি। উৎসবের মেজাজের সঙ্গে সঙ্গতি রেখে দর্শকরা হইহই করে যাচ্ছেন ফুর্তি আর হইচইয়ের ছবি গোলমাল এগেন দেখতে। কিন্তু আমিরের হস্তক্ষেপে অনেক সময়েই হতাশ হচ্ছেন তাঁরা। মাল্টিপ্লেক্সে চলছে সিক্রেট সুপারস্টার, অনিচ্ছা সত্ত্বেও তা-ই দেখতে হচ্ছে অনেককে। কিন্তু তা সত্ত্বেও সিক্রেট সুপারস্টার কোনওরকম লড়াই-ই দিতে পারছে না গোলমাল এগেনকে। অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে অজয়ের ছবির যাবতীয় টিকিট অথচ মাল্টিপ্লেক্স চেনের কার্যত হাত মুচড়ে ৫০:৫০ পর্দা আদায়ের পরেও ফাঁকা চলছে আমিরের সুপারস্টার। কীভাবে মাল্টিপ্লেক্স চেনগুলির কাছ থেকে নিজের কম বাজেটের ছবির জন্য সমানসংখ্যক স্ক্রিন আদায় করলে আমির। জানা গিয়েছে, তিনি নাকি হুমকি দিয়েছেন, সিক্রেট সুপারস্টারকে দেখাতে না দিলে তিনি তাঁর আগামী কোনও বড় ছবিও ওই মাল্টিপ্লেক্সকে দেবেন না। আমিরের আগামী ছবি ঠগস অফ হিন্দোস্তান, যেখানে তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চনের পাশে। ফলে তাঁর শর্তে রাজি না হওয়া ছাড়া উপায় কী। কিন্তু মুশকিল হল, আমিরের চালাকির পরেও তাঁর সুপারস্টার সুপারহিট হবে না ঠিকই। কিন্তু অজয়ের ছবি যতটা হিট করার কথা ছিল, ততটাও হবে না। অথচ উৎসবের মরসুমে গোলমাল এগেন হিটের সব রেকর্ড ভেঙে দিলে ইন্ডাস্ট্রি উপকৃতই হত।

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Uttarpradesh : উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget