এক্সপ্লোর

Sridevi Birth Anniversary: কেন শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি আমির খান?

নয়ের দশকে শ্রীদেবীর সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল আমির খানের। শ্রীদেবীর সঙ্গে ছবির জন্য ফোটোশ্যুটও করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত আমির। কিন্তু তারপর ...

মুম্বই: আজ জন্মদিন দেশের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। সিনেপ্রেমীরা আজও তাঁর অকালে চলে যাওয়াকে মন থেকে বিশ্বাস করতে পারেননি। 

তাই জন্মদিনে প্রয়াত অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী।পাশাপাশি, বহু ছবিতে অভিনয়ের সুযোগ অবলীলায় ছেড়ে দিয়েছেন শুধুমাত্র চরিত্রে তাঁর তেমন বিশেষ কিছু করার জায়গা না থাকার জন্য। 

নয়ের দশকে একবার শ্রীদেবীর সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল আমির খানের। শ্রীদেবীর সঙ্গে ছবির জন্য ফোটোশ্যুটও করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত আমির। কিন্তু তারপর অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হননি আমির খান।

শোনা যায়, শ্রীদেবীর সঙ্গে একটি ছবিতে কাস্ট করা হয়েছিল আমির খানকে। ছবির প্রয়োজনে ফোটোশ্যুটও হয় দুজনের কিন্তু ছবির শ্যুটিং শুরু হওয়ার আগেই বেঁকে বসেন আমির খান। 

তিনি জানিয়ে দেন যে, তাঁর মনে হচ্ছে শ্রীদেবীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের পছন্দ হবে না। অভিনেতার বক্তব্য ছিল, শ্রীদেবীকে তাঁর থেকে বেশি বয়সের নায়িকা মনে হতে পারে দর্শকদের। তাই এই জুটিতে তিনি কাজ করতে চান না। বরং, ক্যায়ামত সে ক্যায়ামত তক ছবির নায়িকা জুহি চাওলার মতো নতুন নায়িকাদের বিপরীতে অভিনয় করতে চান তিনি। পরবর্তীকালে জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, করিশ্মা কপূর, রবিনা টন্ডনের মতো নতুন নায়িকাদের সঙ্গে কাজও করেন আমির খান।

প্রসঙ্গত, একটি সাক্ষাৎকারে বনি কপূর জানিয়েছিলেন যে, দুবাইয়ে ফিরে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে গল্প করেন শ্রীদেবী। এরপর তাঁরা রাতে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করেন। ডিনারে যাওয়ার আগে শ্রীদেবী স্নান করতে যান। দেরি হতে থাকায় ১৫ থেকে ২০ মিনিট পর বনি কপূর শ্রীদেবীকে ডাকেন। কিন্তু তাঁর কোনও সাড়া পাওয়া যায় না। এরপর  আরও কয়েকবার ডেকেও সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে শ্রীদেবীকে বাথটবে পান তিনি। 

চিকিৎসকরা শ্রীদেবীকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা সঞ্জয় কপূর জানিয়েছিলেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও পরবর্তীকালে অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে তদন্তও হয়। এবং দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Annapurna Yojna |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget