এক্সপ্লোর

আরাধ্যা আমাদের স্টারডম সম্পর্কে সচেতন: ঐশ্বর্য

মুম্বই: বাবা-মা, দাদু-ঠাকুমা- পরিবারের সবাই বিনোদন জগতের তারকা। এমন একটা পরিবারের মেয়ে হয়েও আরাধ্যা কিন্তু আর পাঁচটা বাচ্চার মতোই বড় হচ্ছে। ওভাবেই থাকতে চায়। এমনটাই জানালেন আরাধ্যার মা বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। কান থেকে একটি সাক্ষাত্কারে ঐশ্বর্য বলেছেন, ‘এখনও পর্যন্ত আরাধ্যা একেবারে স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। এমন নয় যে, আমরা ওর কাছে বসে আমাদের সিনেমা দেখাই। এটাও বলব না যে, এ সবের কিছুই ও জানে না। ও খুব ভালো করেই জানে, আমরা কী করি। ও শহরের সর্বত্র আমাদের পোস্টার দেখতে পায়। ও জানে আমরা কে’। কান চলচিত্র উত্সবে মায়ের সঙ্গে এসেছে পাঁচ বছরের আরাধ্যা। কানে একটি বিশেষ পণ্যের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে রেড কার্পেটে হেঁটেছেন রাই-সুন্দরী। অভিষেক ঘরণী বলেছেন, ‘ও আমার সঙ্গে ঘুরছে। অনেক লোকজনের সঙ্গে ওর দেখা হচ্ছে। আমাদের জগতটাকেই ও দেখছে। তাই আমাকে ওর পাশে বসে বলে দিতে হয় না, ওর মা কী করে। যা ও দেখছে, তার সঙ্গেই ও বেড়ে উঠছে। এখন তো সংবাদমাধ্যমের কাছেও অনেকটা স্বচ্ছন্দ হয়ে উঠেছে আরাধ্যা’। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্রবধূ আরও বলেছেন, সিনেমা তারকাদের পরিবারে ওর জন্ম। তাই ফটোগ্রাফাররা ছবি তুলবে, এ রকম কিছু জিনিস ও খুব ভালোমতোই জানে। ঐশ্বর্য বলেছেন, ‘আরাধ্যা আমাদের বাড়ি, বিমানবন্দর সর্বত্রই ফটোগ্রাফারদের দেখতে দেখতেই বড় হচ্ছে। লোকজন সেলফি তোলার অনুরোধ নিয়ে আসেন। কখনও কখনও  কোনও ফটোগ্রাফার ছবি তুলতে এলে ও আমায় বলে, মাম্মা, আমি নয়, না? তারপর সরে  দাঁড়ায়। অর্থাত্ ও বুঝে গিয়েছে। ব্যাপারটা খুব ভালো লাগে। আমি বুঝতে পারি, যখন ব্যস্ত থাকি, তখন ও ছবির জন্য পোজ দেয়’। সম্প্রতি কানে পৌঁছনোর সময় বিমানবন্দরে ঐশ্বর্য ও আরাধ্যার ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবি সম্পর্কে মজার গল্প শুনিয়েছেন ঐশ্বর্য। তিনি বলেছেন, কয়েকটা ছবিতে ওকে হাত নাড়তে দেখা যাচ্ছে। আমি ওকে জিগ্যেস করলাম, তুমি কী করছ। ও বলল, আমি ওদের বলছিলাম যে, কোনও ছবি নয়, ব্যস, ঠিক আছে। ঐশ্বর্য বলেছেন, আরাধ্যা নিজের মতো বড়ো হবে। জীবনে কী করবে তা ও নিজেই ঠিক করবে।

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget