এক্সপ্লোর

'Aay Khuku Aay' Release Date: বাবা-মেয়ের চরিত্রে প্রসেনজিৎ-দিতিপ্রিয়া, কবে মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়'?

'Aay Khuku Aay' Release Date: নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়।

কলকাতা: ছবির নাম ঘোষণা ও লুক প্রকাশ পেয়েছিল আগেই। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ (Release date)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) আগামী ছবি 'আয় খুকু আয়'-এর (Aay Khuku Aay) মুক্তির তারিখ ঘোষিত হল।

কবে মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়'?

বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'। বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

ছবিতে প্রসেনজিতের লুক

মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা, পরনে মলিন একটি শার্টে তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছরের ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। ছবির নাম 'আয় খুকু আয়'। 

এই ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। প্রকাশ্যে আসে তাঁর লুকও। সোশ্যাল মিডিয়ায় নিজের ও দিতিপ্রিয়ার লুকের ছবি ভাগ করে নেন খোদ নায়ক। বাবা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প বলবে এই ছবি। 

নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। 

আরও পড়ুন: Ditipriya Roy: 'তুই বলব না কি তুমি' -এর তালে পা মিলিয়ে দেব-রুক্মিণীর 'কিশমিশ'-কে শুভেচ্ছা দিতিপ্রিয়ার

ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে। নেটিজেনদের আসা, আরও অন্যরকম লুকেও এই ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালক জানিয়েছেন, ছবির গল্পে জড়িয়ে রয়েছে বিয়ের ঘটনাও। তবে ঝাঁ চকচকে শহুরে গল্প নয় 'আয় খুকু আয়'। শহরতলির সাধারণ পরিবারের বাবা মেয়ের সম্পর্কের গল্পই বলবে শৌভিক কুণ্ডুর নতুন এই ছবি।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget