এক্সপ্লোর

'Aay Khuku Aay' Teaser: বাবা-মেয়ের গল্প আনছেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া, প্রকাশ্যে টিজার

'Aay Khuku Aay' Teaser: বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু পরিচালিত 'আয় খুকু আয়'। 

কলকাতা: এবার বড়পর্দায় বাবা মেয়ের জুটি হয়ে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)  ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছবির নাম 'আয় খুকু আয়' (Aay Khuku Aay)। মুক্তি পেল ছবির টিজার। ছবির নাম ঘোষণা ও লুক প্রকাশ পেয়েছিল আগেই। কিছুদিন আগে মুক্তির তারিখও ঘোষিত হয়।

'আয় খুকু আয়' টিজার প্রকাশ্যে

সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির টিজার মুক্তি পেল নববর্ষের দিন। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বা দাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'

এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'আয় খুকু আয় ছবির অফিসিয়াল টিজার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Grassroot Entertainment (@grassrootent)

কবে মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়'?

বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এরপর প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'। 

আরও পড়ুন: Ulot Puran Trailer: একঘেয়ে দাম্পত্যে হঠাৎ বসন্তের হাওয়া, বৃদ্ধ দম্পতির 'উলট পুরাণ' ট্রেলার প্রকাশ্যে

মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা, পরনে মলিন একটি শার্টে তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছরের ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget