এক্সপ্লোর

ABP Exclusive: দেব থেকে নগেন্দ্রপ্রসাদ, তারকার মুখে ব্যতিক্রমী সফরের গল্প

সবকিছুর থেকে কঠিন ছিল, অভিনেতা দেবকে ভেঙে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হয়ে ওঠা।

কলকাতা: যাঁর চরিত্রে অভিনয় করতে হবে, তিনি ফুটবলের প্রবাদ পুরুষ। হাতে সময় মাত্র তিন মাস। ফুটবলের অ-আ-ক-খ শেখা শুরু করলেন তিনি। পায়ের আঙুল ভেঙেছে, চোট পেয়েছেন একাধিকবার। রোজ ভোরে উঠে ফুটবলের অনুশীলন, পাশাপাশি শিখতে হয়েছে কুস্তিও। লড়াই থামেনি। কিন্তু এই সবকিছুর থেকে কঠিন ছিল, অভিনেতা দেবকে ভেঙে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হয়ে ওঠা।

ফুটবলেরও একাল সেকাল রয়েছে। পর্দায় সেই সময়ের মত করে ফুটবল খেলা কতটা কঠিন ছিল? এবিপি লাইভকে দেব বলছেন, 'প্রথম চ্যালেঞ্জ ছিল ছবিটাকে হ্যাঁ বলা। আমরা ছবির মধ্যে ১৮৭০ সাল থেকে ১৮৯০ সালের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করেছি। তখনকার মানুষদের হাঁটাচলা, কথা বলা, দাঁড়ানো এমনকি ফুটবল খেলার ধাঁচটাও অন্যরকম। সেসময় গায়ের জোরে ফুটবল খেলা হত। আর দেব এই চরিত্রটায় ভুল করতে পারে না। পর্দায় যেন দেবকে দেবের মত দেখতে না লাগে, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীই লাগে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আর হ্যাঁ, ফুটবল, কুস্তি দুটো শিখতেই সময় লাগে।' 

শুধু ফুটবল শেখা নয়, পর্দায় ধুতি পরে ফুটবল খেলতে হয়েছে দেবকে। অভিনেতা বলছেন, 'ধুতি পরলে সাবলীলভাবে পা ফেলা যায় না। বিষয়টা বেশ কঠিনই ছিল। তবে সেসময় কিন্তু বাঙালিরা ধুতি পরেই ফুটবল খেলত। খালি পায়ে ধুতি পরে ফুটবল খেলতে হয়েছে। আর হ্যাঁ, সত্যিই ফুটবলটা খেলতে হয়েছে। মাথায় ছিল, দর্শকের যাতে মনে না হয় যে অভিনয় করছি না, খেলছি। ট্রেলার, গান দেখে দর্শকরা ভালো বলছেন, আমাদের পরিশ্রমটা বুঝতে পারছেন। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।'

সদ্য মুক্তি পেয়েছে 'গোলন্দাজ' ছবির নতুন গান 'বন্দে মাতরম'। রুপোলি পর্দায় এই গানকে তুলে ধরার গুরুদায়িত্ব পালন করছেন বিক্রম ঘোষ। পর্দায় নিজেকে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে দেখার অভিজ্ঞতা কেমন ছিল? দেব বলছেন, 'আমার কেমন লাগছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল দর্শকদের কেমন লাগছে। যখন শ্যুটিং করেছি, প্রতিটা গান অনুভব করেছি, নিজের গায়ে কাঁটা দিয়েছে। আজ, যখন গানগুলো মুক্তি পাচ্ছে, মানুষ দেখে বলছে, সত্যিই মনে হয়েছে সেই সময়ে পৌঁছে গিয়েছি, সেই ভালোলাগাটা আলাদা।'

পর্দায় চরিত্রকে ফুটিয়ে তোলার দায়িত্ব তো সব ছবিতেই থাকে। কিন্তু এই ছবিতে ইতিহাসতে ফুটিয়ে তুলেছেন দেব। গুরুদায়িত্ব? দেব বলছেন, 'অবশ্যই। এমন একটা ইতিহাসকে তুলে ধরছি, যেটা কেউ জানে না। একজন বাঙালি, ময়দানের মতো মাঠে যে ফুটবল শুরু করেছিল, তাঁর কথা বলছি দর্শককে। যে ময়দানে ভারতীয়রা গেলে চাবুক মারত ইংরেজরা, সেখানে ওয়েলিংটন ক্লাব খুলেছিলেন নগেন্দ্রপ্রসাদ। তখনকার দিনে এর থেকে বড় সাহস আর কিছু হতে পারে না। ওঁনার অধিনায়কত্বেই শোভাবাজার রাজবাড়ির টিম প্রথমবার ইংরেজদের হারায়। এই ঘটনাকে তুলে ধরতে গেলে পড়াশোনা করতে হয়। তবে আমার কাছে সেরা প্রশংসা, সবাই বলছেন, দেবকে দেব বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে নগেন্দ্রপ্রসাদ। এমনই দেখতে ছিল ওনাকে।'

 

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget