এক্সপ্লোর

দুর্গাপুজোর সময় বাড়িতে লুকিয়ে নাগরদোলা চড়তে গিয়েছিলাম: অরুণিমা

ছোটবেলার পুজোর স্মৃতি বলতেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি সময়। ছোটবেলার দুর্গাপুজো নিয়ে এবিপি লাইভের সঙ্গে আড্ডায় স্মৃতির ঝুলি উপুড় করলেন অভিনেত্রী।

কলকাতা: এবার পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। আর তাই, অন্যবারের থেকে এবারের পুজোটা একটু বিশেষ অরুণিমা ঘোষের কাছে। তবে ছোটবেলার পুজোর স্মৃতি বলতেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি সময়। ছোটবেলার দুর্গাপুজো নিয়ে এবিপি লাইভের সঙ্গে আড্ডায় স্মৃতির ঝুলি উপুড় করলেন অভিনেত্রী।

ছোটবেলা দুর্গাপুজো মানেই একরাশ মজা আর দুষ্টুমি। অরুণিমা বলছেন, 'পুজোর সময় মামারবাড়ি যাওয়া হত। হৃষিকেশ পার্কের পুজোটা ছিল আমাদের পাড়ার পুজো। ওখানে নাগরদোলা এসেছিল। তখনও বাড়ি থেকে একা বেরনোর অনুমতি পাইনি। আমি বাড়িতে কাউকে কিছু না বলে, এক দিদির সঙ্গে নাগরদোলা চড়তে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ ওই গোলাপি ক্যান্ডি.. কী যেন বেশ বলে.. বুড়ির চুল। ওইগুলো খেতে খুব ভালোবাসতাম। সেবার নাগরদোলা চড়ে, ক্যান্ডি খেয়ে তারপর ফিরলাম। ভাগ্য ভালো, কেউ টের পায়নি।'

কেবল ঠাকুর দেখা নয়, কে কটা ঠাকুর দেখেছে সেই প্রতিযোগীতাও চলত বন্ধুদের মধ্যে। অরুণিমা বলছেন, 'পুজোর ছুটির পর যখন স্কুল খুলত, বন্ধুদের মধ্যে আলোচনা হত, কতটা বেশি ঠাকুর দেখা যায়। কারণ বন্ধুদের মধ্যে প্রতিযোগীতা হত কে কতগুলো ঠাকুর দেখেছে। আমার মাথায় থাকত, একটা দুটো ঠাকুর অন্তত সবার থেকে বেশি দেখতেই হবে।'

এখনকার পুজোতে সবার আগে খাওয়া দাওয়ার পরিকল্পনা করেন অরুণিমা। বলছেন, 'পুজোর সময় বাঙালি খাবে না আর শাড়ি পরবে না হতেই পারে না। আমি তো আগে থেকে সপ্তমী, অষ্টমী, নবমীর মেনু পরিকল্পনা করি। পুজোর সময় নো ডায়েট। তবে হ্যাঁ, পুজোর পর ফের জিমে গিয়ে শরীরচর্চা করি।'

পুজোয় মুক্তি পাচ্ছে অরুণিমার নতুন ছবি 'ষড়রিপু ২'। ছবিতে অরুণিমার বিপরীতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই থ্রিলার ছবিতে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। ছবির পরিচালনার দায়িত্ব পালন করেছেন অয়ন চক্রবর্তী। আগামী ১০ তারিখ মুক্তি পাচ্ছে 'ষড়রিপু ২'।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget