এক্সপ্লোর

Modern Love Mumbai Review: 'মডার্ন লাভ মুম্বই'-এর কোনও গল্পেই শহর মুম্বই চরিত্র হয়ে উঠতে পারেনি

Modern Love Mumbai: হংসল মেহতা, অলঙ্কৃতা শ্রীবাস্তব, বিশাল ভরদ্বাজের মত প্রথম সারির পরিচালকদের কাছে যে প্রত্যাশা দর্শকদের ছিল, তা পূরণ হয়নি, বলাই যায়।

বিনোদন ডেস্ক, এবিপি আনন্দ: 'মডার্ন লাভ মুম্বই' (Modern Love Mumbai) আমাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছে। মোট ছ’টি গল্পের অ্যান্থোলজি (Anthology) সিরিজ এটি।

কেমন হল 'মডার্ন লাভ মুম্বই'?

এই সিরিজের প্রথম গল্পটির নাম 'রাত রানি' (Raat Rani)। সোনালি বসুর পরিচালনায় 'রাত রানি'তে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ। মুম্বইয়ে একজন কাশ্মীরী মহিলার এক দশকের বিবাহিত জীবন থেকে হঠাৎ একদিন একলা হয়ে যাওয়ার গল্প বলে এই ছবি। একটা ভাঙাচোরা সাইকেল আর ছাদ ভাঙা এক কামরার ঘরকে সম্বল করে লালি এগিয়ে চলে। সম্পর্ক ভাঙার অভিঘাতে সে প্রথমে রেগে যায়, তারপর একসময় ভেঙে পড়ে। কিন্তু সময় মানুষকে বদলায়। ধীরে ধীরে ‘একলা চল রে’-র নীতিই আঁকড়ে ধরে লালি। একাকিত্বের সঙ্গে মানিয়েও নেয়।

এহেন লালিই একদিন সাইকেল চালিয়ে মুম্বই সি-লিঙ্ক পেরিয়ে যেতে যেতে জীবনে স্বাধীনতার স্বাদ পায়। সেই সি-লিঙ্ক যেখানে পথচারী আর দু’চাকা চালানো ‘নট অ্যালাওড’। লালি ভারতের অসংখ্য নাম না জানা সাধারণ মহিলার স্বাধীনতা স্পৃহা, রোজকার জীবনযুদ্ধের প্রতিনিধি হয়ে ওঠে। সমাজের সমস্ত 'না' কে 'হ্যাঁ' তে পরিণত করতে পারা সেই সমস্ত নারীদের গল্প বলেন পরিচালক সোনালি বসু, অভিনেত্রী ফতিমা সানা শেখ। শুধুমাত্র জীবনীশক্তি আর ইতিবাচক দৃষ্টিভঙ্গীকে সম্বল করে 'নট অ্যালাওড'-এর লক্ষ্মণরেখা কীভাবে ভাঙা যায়, ভেঙে চলেছেন এদেশের মহিলারা তার এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠে লালি।

ফতিমার অভিনয় শুরুতে অতিরঞ্জিত মনে হলেও গল্প যত এগোবে, বোঝা যাবে যে লালির মত চরিত্রের দুটো শেড আলাদা করতে সফল হয়েছেন অভিনেত্রী। সোনালি বসু ‘আমু’ থেকে শুরু করে ‘মার্গারিটা উইথ আ স্ট্র’, ‘স্কাই ইজ পিঙ্ক’... সমস্ত সিনেমায় নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতা 'রাত রানি'তেও বজায় রেখেছেন। কোনওরকম জার্গন, সিরিয়াস স্টেটমেন্ট ব্যবহার না করেও যে ছবির মাধ্যমে নারী-স্বাধীনতার বার্তা দেওয়া যায় আবারও প্রমাণ করলেন সোনালি।

আরও পড়ুন: Bhool Bhulaiyaa 2 Box Collection: প্রথম সপ্তাহান্তে ৫০ কোটির গণ্ডি ছাড়াল কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ২'

এই অ্যান্থোলজি সিরিজের আর পাঁচটি গল্প আবর্তিত হয়েছে সমকামী, অসমবয়সী, ভিন-জাতির মধ্যে সম্পর্ককে ঘিরে। তাতে অভিনয়ও করেছেন বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা। কিন্তু কোনও গল্পই দর্শকের মনে তেমন দাগ কাটতে পারে না। নিউইয়র্ক টাইমসের কেসস্টাডিকে মুম্বইয়ের প্রেক্ষাপটে এনে ফেলা হয়েছে। শহর মুম্বই কোনও পরিচালকের ছবিতেই চরিত্র হয়ে উঠতে পারেনি, যেটা এই অ্যান্থোলজিতে অনায়াসেই করা যেত। হংসল মেহতা, অলঙ্কৃতা শ্রীবাস্তব, বিশাল ভরদ্বাজের মত প্রথম সারির পরিচালকদের কাছে যে প্রত্যাশা দর্শকদের ছিল, তা পূরণ হয়নি, বলাই যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget