এক্সপ্লোর

Abu Hena Rony: এখনও হাসপাতালে ভর্তি, কেমন আছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি

Abu Hena Rony Health Update: আবুর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন আবু হেনা রনি। আজ তাঁর শারীরিক অবস্থার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আরেক কৌতুকশিল্পী শাওন

কলকাতা: গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি গ্যাস বেলুন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি (Abu Hena Rony)। একটি প্রথম সারির চ্যানেলের একটি কমেডি শো-তে এসে দর্শকদের মন জয় করেন আবু হেনা রনি। ভারতেও তাঁর অনুরাগীদের সংখ্যা কম নয়।

আবুর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন আবু হেনা রনি। আজ তাঁর শারীরিক অবস্থার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আরেক কৌতুকশিল্পী শাওন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, শিল্পীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আজ রাতে রনি স্বাভাবিক খাবার খেয়েছেন ও চিকিৎসকদের অনুমতি নিয়েই হাঁটাচলা করছেন। 

আগামীকাল সকালে আবার চিকিৎসকেরা আবু হেনা রনিকে পরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শাওনের বার্তা, বাংলাদেশের কমেডি ক্লাবের সবাই তাঁর সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন: Sonu Sood: 'এটা সমাজের পরীক্ষার সময়', চণ্ডীগড়ে ছাত্রীদের স্নানের ভিডিও ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বললেন সোনু সুদ

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে সেখানে গিয়েছিলেন মীরাক্কেল জয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সেই সময়ই সেখানে থাকা একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। এই স্থানেই দাঁড়িয়েছিলেন আবু এবং আরও কয়েকজন ব্যক্তি। কয়েকজন পুলিশ কনস্টেবলও ছিলেন সেখানে। গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় আবু হেনা রনি এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাঁদের সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

বিভিন্ন সূত্রে খবর, মঞ্চে ওড়ানোর জন্য বেশ কয়েকটি গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি বেশ কয়েকবার সেগুলিকে ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কারণবশত সেগুলি ওড়েনি। এরপর গ্যাস বেলুনগুলি মঞ্চের পিছন দিকে নিয়ে চলে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দেখা যায়, বিস্ফোরণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েছেন আবু হেনা রনি সহ আরও কয়েকজন। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shawon Majumder (@shawon_maz)

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget