এক্সপ্লোর

Anupam Shyam Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম, ভুগছিলেন কিডনির সমস্যায়

প্রয়াত 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' ধারাবাহিকের ঠাকুর সজ্জন সিংহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম।

মুম্বই: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম। টেলি জগতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক দশকের। তবে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' ধারাবাহিকে ঠাকুর সজ্জন সিংহের চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে। বেশ কিছুদিন আগেই কিডনি জনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। ৬৩ বছরের অভিনেতা গত দু'দিন ধরে সেখানে ভেন্টিলেশনে ছিলেন। রবিবার, ৮ অগাস্ট মাল্টি অর্গ্যান ফেলিওর অর্থাৎ একাধিক  অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। 

গত বছর মার্চ মাসে কিডনির সমস্যা জেরে ভর্তি হন হাসপাতালে। এমনকী হাসপাতালের বিল মেটাতে সমস্যা হওয়ায় তাঁর ভাই আর্থিক সাহায্যেরও আবেদন করেছিলেন। পাশে পেয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেও তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হত। ২০২১ সালে 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' সিজন ২ শুরু হওয়ার পর কাজেও ফেরেন বর্ষীয়ান অভিনেতা। সপ্তাহে তিনবার শুটিং সেরে ডায়ালিসিস নিতে যেতেন বলে খবর ঘনিষ্ট মহল সূত্রে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর শরীরের অবস্থা ভাল ছিল না। কিন্তু যেহেতু প্রতীজ্ঞা ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শকেরা খুবই পছন্দ করেছিলেন তাই দ্বিতীয় সিজনে ঠাকুর সজ্জন সিংহের চরিত্রে আবার তিনিই ফিরে আসেন। তাঁর অনুরাগীদের তিনি নিরাশ করতে চাননি।

তিনি বলেন, 'জীবনের লড়াই লড়ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। এবার আমি প্রতীজ্ঞা ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকদের মনোরঞ্জন করতে চাই।'

উল্লেখ্য, গত ৫ অগাস্ট নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি 'অন লাইফ রিস্ক' লিখে পোস্ট করেন। অনুপম শ্যামের প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। লিখেছেন, 'খুব মনে পড়বে, দিল্লি ও মুম্বইয়ে কাটানো দিনগুলিও মনে পড়বে। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।'

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা অনুপম শ্যাম অভিনয় জগতে পা রাখেন ১৯৯৩ সালে। শুধু হিন্দি ধারাবাহিক নয়, 'দস্তক', 'দিল সে...', 'লগান', 'গোলমাল' এবং 'মুন্না মাইকেল'-এর মতো বিখ্যাত বলিউড ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। 'মন কী আওয়াজ প্রতীজ্ঞা' ছাড়াও 'রিশতে', 'ডোলি অরমানো কী', 'কৃষ্ণা চলি লন্ডন', 'হম নে লি হ্যায় শপথ' ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget