এক্সপ্লোর

রুপোলি পর্দায় ১৫ বছর, 'যাত্রাটা কবিতার মত', বলছেন দেব

পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে ‘গোলন্দাজ’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত দীপক অধিকারী, ওরফে দেব। আজ ফিল্মি দুনিয়ায় তাঁর ১৫ বছরের জন্মদিন। পুরনো কথা মনে করে স্মৃতিমেদুর টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক।

কলকাতা: পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে ‘গোলন্দাজ’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত দীপক অধিকারী, ওরফে দেব। আজ ফিল্মি দুনিয়ায় তাঁর ১৫ বছরের জন্মদিন। পুরনো কথা মনে করে স্মৃতিমেদুর টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক।

আপাতত ‘গোলন্দাজ’ ছবির শ্যুটিং-এ ব্য়স্ত দেব। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ইশা সাহাকে। পিরিওডিক্য়াল এই ছবিতে দেবকে দেখা যাবে একেবারে অন্য লুকে। নিজের লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করছেন দেব।

আজ পুরনো স্মৃতি উস্কে দেব বলেন, ’১৫ বছর আগে আজকের দিনেই রুপোলি পর্দায় আমি যাত্রা শুরু করেছিলাম। এখনও বিশ্বাসই হয় না তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। আমার যাত্রার গল্পটা ঠিক একটা কবিতার মত। সেখানে অনেকগুলো চরিত্র আছে, অনেক গল্প আছে আর অনেক প্রতিভাবান সহ অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।‘

রুপোলি পর্দায়  ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেব অভিনীত ‘কবীর’, ‘ককপিট’, ‘চ্যাম্প’ ও ‘হইচই’ ছবিগুলি ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছে ‘হইচই’। এই উদ্যোগ নিয়েও উৎসাহী দেব।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন দেব। সেখানে দেখা যায়, রাস্তায় বসে কাগজের থালায় খাবার খাচ্ছেন অভিনেতা দেব! মেনুও খুব সাদামাটা। কোনও ছবির শ্যুটিং নয়, এক্কেবারে ঘোর বাস্তব। কিন্তু কেন এই অবস্থা হল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তৃণমূল সাংসদের? ছবির ক্যাপশানে লিখলেন সেই কথা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২টি ছবি শেয়ার করেছিলেন দেব। ছবিতে দেখা যায়, গোটা শ্যুটিং ইউনিটের সঙ্গে বসে খাবার খাচ্ছেন দেব। তবে কোনও রেস্তোরা বা নিদেনপক্ষে খাবার টেবিলে নয়, একেবারে রাস্তায় বসে। তাঁর সঙ্গে রয়েছে গোটা শ্যুটিং ইউনিউও। ছবি শেয়ার করে দেব লেখেন, 'সেইসব পুরনো দিনগুলোর মত বন্ধুত্ব এখন আর পাওয়া যায় না। তখন একটি বাসে আমরা সবাই একসঙ্গে যাতায়াত করতাম। একসঙ্গে খাওয়া দাওয়া করতাম এবং ঘুম... না না সবাই যে যার ঘরেই ঘুমাতে যেতাম।' সেইসঙ্গে দেব লেখেন, 'ছবির নাম অনুমান করার জন্য কিন্তু কোনও পুরষ্কার নেই।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget