এক্সপ্লোর

Dev Upcoming Movie: শুরু দেব-রুক্মিণীর 'কিশমিশ'-এর শ্যুটিং, গল্প জুড়ে থাকছে কার্টুনের ছোঁয়া

স্কেচের আদলে ফুটে উঠছে বিভিন্ন ছবি। আর তার ছন্দে ছন্দেই নিজের নতুন ছবির গল্পের আভাস দিচ্ছেন দেব।

কলকাতা: ২ডি অ্যানিমেশনে ফুটে উঠছে একটা ছেলের ছবি। একটু ভালো করে দেখলেই মুখের আদল মিলে যায় কোনও এক নায়কের সঙ্গে। আবহে বাজতে থাকা গলা শুনলেই আরও স্পষ্ট হয়ে যায় ছবিটা। দেব। স্কেচের আদলে ফুটে উঠছে বিভিন্ন ছবি। আর তার ছন্দে ছন্দেই নিজের নতুন ছবির গল্পের আভাস দিচ্ছেন দেব।

আজ থেকে শুরু হচ্ছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব ও রুক্মিণী অভিনীত নতুন ছবি 'কিশমিশ'। ছবিতে দেবের চরিত্রের নাম ‘কৃশাণু’। যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'। এরপরেই অকটপ ভালোবাসার স্বীকারোক্তি, 'আমি না একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই'। এরপর কিছুটা দোটানা, তারপর পর্দায় আসে 'রোহিনী'-র কার্টুন। সেখানও চমক। ছবি দেখে আর গলা শুনে বুঝে নিতে হয়, এই 'রোহিনী' আর কেউ নয়, রুক্মিণী মৈত্র। তার মুখে কিন্তু বসানো হয়েছে বিস্ফোরক ডায়লগ। ‘কৃশাণু’-র ভালোবাসার কথা জানে, বোঝে সেও। অথচ ‘কৃশাণু’-র মুখের ওপর 'রোহিনী' বলে ওঠে, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' ছোট্ট ছবি ঘোষণার টিজার শেষ হয় ‘কৃশাণু’-র কথা দিয়ে। 'ভালোবাসা অনেকটা কিশমিশের মত'

ফ্লোরে নামছে 'কিশমিশ'। কাজ নিয়ে কতটা উচ্ছসিত গোটা টিম? পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলছেন, 'এই ছবিতে সবাই নতুন। নতুন পরিচালক, নতুন চিত্রনাট্য লেখক, নতুন ডিওপি, নতুন মিউজিক কম্পোজার...। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস আমাদের যে সুযোগটা দিয়েছে সেটাকে পুরোপুরি কাজে লাগাব। এতটা ঝুঁকি সবাই নিতে চায় না। দর্শকরা এক নতুন দেব, নতুন রুক্মিণীকে দেখবেন। সবকিছুই যখন নতুন, তখন চেনা অভিনেতা অভিনেত্রীকেই নতুন মোড়কে পাবেন দর্শক।'

ছবি ঘোষণায় এই অভিনব ছোট্ট কার্টুন ফিল্ম কেন? পরিচালক বলছেন, 'আমাদের ছবিতেও এমন কার্টুন আছে। ছবির ৭০ শতাংশ শ্যুট করা হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে এই ২ডি কার্টুনে। ছবির কাজ অনেক আগে থেকেই শুরু হবার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। অবশেষে ফ্লোরে নামছে 'কিশমিশ'। গোটা টিম ভীষণ উৎসাহী।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget