এক্সপ্লোর

Dev on Khadaan: আসানসোলের 'খাদান'-এ দেব, লুক বদলে অভিনেতাকে চেনাই দায়!

Dev on Khadaan: এই ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, 'হ্যালো আসানসোল.. অবশেষে 'খাদান'-এ

কলকাতা: এর আগে, সেট থেকে কোনও ছবি শেয়ার করে নেননি তিনি। শ্যুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই। অবশেষে, খাদানে শুরু হল 'খাদান' (Khadaan)-এর শ্যুটিং। আসানসোল থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)। 

এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে যথেষ্ট। কেবল দেব নন, এই ছবিতে রয়েছেন একাধিক স্টারকাস্ট। আর তাদের মধ্যে অন্যতম হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এই ছবির নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল (Idhika Paul)। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মুখ ভরা দাড়ি, চোখে চশমা। মাথার লম্বা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমেছে।

এই ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, 'হ্যালো আসানসোল.. অবশেষে 'খাদান'-এ। এই লেখার সঙ্গে তিনি যোগ করে নিয়েছেন হ্যাশট্যাগ 'খাদান' কথাটিও। এর আগে, খাদানের শ্যুটিং শুরু হওয়ার কয়েকদিন পরেই দেবকে দিল্লিতে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। নির্দিষ্ট দিনে গিয়েওছিলেন দেব। সেই সমস্ত কাজ মিটিয়ে অবশেষে ফের আসানসোলে শ্যুটিং শুরু করলেন দেব। 

এই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবেন ইধিকা পাল (Idhika Pal)। তবে এখনও তাঁর লুক প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)। দীর্ঘদিন পরে দেবের সঙ্গে কাজ করবেন বরখা। 

দেবের এই ছবিতে, দেবের বন্ধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তাঁর চরিত্রকে প্রকাশ্যে আনার সময় ব্যবহার করা হয়েছিল দুটি লাইন, 'কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি'। যীশুর যে লুক তৈরি হয়েছে সেখানে তাঁর হাতে দেখা গিয়েছিল ঢোল। এখানে তাঁর চরিত্র নিয়ে আলাদা আকর্ষণ রয়েছে দর্শকদের। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Srijit-Raj New Film: অনির্বাণ-ঋত্বিককে নিয়ে ছবি করছেন সৃজিত, রাজের সিনেমায় মিঠুন, একগুচ্ছ চমক টলিউডে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

     

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget