এক্সপ্লোর

Srijit-Raj New Film: অনির্বাণ-ঋত্বিককে নিয়ে ছবি করছেন সৃজিত, রাজের সিনেমায় মিঠুন, একগুচ্ছ চমক টলিউডে

SVF New Film: কোন পরিচালকের হাত ধরে আসছে কোন কোন সিনেমা, কে কেই বা রয়েছেন তাতে, এক ঝলকে দেখে নেওয়া যাক

কলকাতা: এক নয়... একসঙ্গে চারটি নতুন ছবির ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। চার জনপ্রিয় পরিচালকদের হাত ধরে আসছে চারটি ভিন্ন স্বাদের ছবি। এই সমস্ত ছবিরই মহরৎ হয়ে গেল আজ। কাজ শুরু হবে খুব তাড়াতাড়িই। কোন পরিচালকের হাত ধরে আসছে কোন কোন সিনেমা, কে কেই বা রয়েছেন তাতে, এক ঝলকে দেখে নেওয়া যাক। 

রাজ চক্রবর্তী

সাত বছর পরে এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন রাজ। তাঁর ছবির এখনও নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, শোনা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্পই হবে। এই সিনেমার কাস্টিংয়ে রয়েছে বড় চমক। এখানে একসঙ্গে কাজ করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী (Mithun Chakraborty and Ritwick Chakraborty)-কে। এছাড়াও এই ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অনুসূয়া মজুমদার (Anashua Majumdar) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। 

সৃজিত মুখোপাধ্যায়

একদিকে 'দশম অবতার'-এর সাফল্য, অন্যদিকে 'দুর্গরহস্য' নিয়ে চর্চা... এই দুয়ের পরে ফের এসভিএফের সঙ্গে কাজ করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর নতুন ছবির নাম, 'সত্যি বলে সত্যি কিছু নেই'। এই ছবিতে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), ঋদ্ধি সেন (Riddhi Sen), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), কৌশিক সেন (Kaushik Sen) ও অন্যান্যরা। 

দেবালয় ভট্টাচার্য্য

'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সঙ্গে পরিচালক-অভিনেত্রীর জুটি বেঁধে দর্শকদের চমক লাগিয়ে দিয়েছিলেন দেবালয়। আর এবার, শুভশ্রীকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে চলেছেন তিনি। বিভিন্ন স্বাদের কাজ করতে ভালবাসেন দেবালয়। তাঁর এবারের ছবি হরর থ্রিলার। সিনেমার নাম, 'আলেয়ার বাড়ি'। 

জয়দেব মুখোপাধ্যায়

একেনবাবুকে নিয়ে নতুন গল্প আনতে চলেছেন জয়দেব মুখোপাধ্যায়। এবার একেনবাবুর গন্তব্য হল রাশিয়া। এই ছবিতে আগের মতোই মুখ্যভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী। খুব তাড়াতাড়িই শুরু হয়ে যাবে এই সিনেমার কাজ। 

আরও পড়ুন: Top Social Post Today: সৃজিতের 'অতি উত্তম'-এ মুগ্ধ অমিতাভ, বিয়ের পরে প্রথম পোস্ট প্রশ্মিতার, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget