এক্সপ্লোর

Dilip Kumar: শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার, ভর্তি করা হল হাসপাতালে

আজ সকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই: অসুস্থ বলিউডের প্রবীণ  অভিনেতা দিলীপ কুমার।  তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার।  আজ সকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু বলেছেন, ‘দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে ও চিকিৎসা চলছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন’।

গত মাসে রুটিন চেকআপের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। গত বছর মার্চে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর দিলীপ কুমার ও সায়রা বানু জানিয়েছিলেন যে, করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁরা সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টিনে রয়েছেন। পৃথক পৃথক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তাঁরা অনুরাগীদের যত দূর সম্ভব বাড়িতে থাকার আবেদন জানিয়েছিলেন। 

গত বছর রূপোলি পর্দার এই আইকন হারিয়েছিলেন তাঁর দুই ভাই আসলাম খান (৮৮) ও এহসান খান (৯০)-কে। কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিবেন তাঁর। 
১৯৪৪-এ জোয়ার-ভাটা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল দিলীপ কুমারের। এরপর দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে একের পর এক জনপ্রিয় সিনেমা অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল-কোহিনূর, মুঘল-ই-আজম, দেবদাস, নয়া দওর, রাম আউর শ্যাম। ১৯৮৮-তে কিলা সিনেমায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল।

২০২০-র ডিসেম্বর থেকেই দিলীপ কুমারের স্বাস্থ্য কিছুটা খারাপ যাচ্ছিল। জানা গিয়েছে, কয়েকদিন আগে থেকেই তাঁর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। গতবারও যখন  তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল,তখন সায়রা বানু তাঁর আরোগ্যের কামনার জন্য অনুরাগীদের বলেছিলেন।
সায়রা বানু জানিয়েছিলেন, তিনি যখন ১২ বছরের ছিলেন, তখনই দিলীপ কুমারের প্রেমে পড়ে গিয়েছিলেন। শেষপর্যন্ত দিলীপ কুমারকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রথমবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে দিলীপ কুমারের সঙ্গে পতাঁর প্রথমবার আলাপ হয়েছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget