এক্সপ্লোর

Mahatma Gandhi: ‘উনি জাতির জনক হলে আমি…’, মহাত্মা গাঁধীকে অকথ্য ভাষায় আক্রমণ, বিতর্কে জনপ্রিয় অভিনেতা

Srikanth Iyengar Abuses Mahatma Gandhi: সম্প্রতি একটি ভিডিওবার্তা পোস্ট করেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা শ্রীকান্ত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা শ্রীকান্ত আইয়েঙ্গার মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন।
  • তিনি নাথুরাম গডসের প্রশংসা করে গান্ধীকে 'প্যারাসাইট' বলে অভিহিত করেছেন।
  • তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে, শাস্তির দাবি উঠেছে।

নয়াদিল্লি: সোশ্য়াল মিডিয়ায় মহাত্মা গাঁধীকে গালিগালাজ। ঢালাও প্রশংসা মহাত্মাকে হত্যাকারী নাথুরাম গডসের। বিতর্কে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক শ্রীকান্ত আয়েঙ্গার। অকথ্য় ভাষায় মহাত্মাকে গালি-গালাজ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। (Srikanth Iyengar Abuses Mahatma Gandhi)

সম্প্রতি একটি ভিডিওবার্তা পোস্ট করেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা শ্রীকান্ত। একহাতে সিগারেটে সুখ টান দিতে দিতে, ওই ভিডিও-য় তাঁকে বলতে শোনা যায়, “মহাত্মা গাঁধী যদি জাতির জনক হন, তাহলে আয়্যাম দ্য বা*স্টা*র্ড সিটিজেন।” মহাত্মা নন, ভারতমাতাকে পুজো করা উচিত বলেও দাবি করেন তিনি। (Mahatma Gandhi)

মহাত্মাকে শ্রীকান্ত আরও অকথ্য় ভাষায় গালিগালাজ করেন। বরং মহাত্মাকে হত্যাকারী, গডসের ভূয়সী প্রশংসা করা যায়। তাঁর মতে, গডসে আসলে অ্যান্টিবায়োটিকের কাজ করেছেন। ‘প্যারাসাইট’কে খতম করে দিয়েছেন। শ্রীকান্তের এহেন মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। তাঁর মন্তব্য শুধু আপত্তিকরই নয়, উস্কানিমূলক বলেও মনে করছেন নেটিজেনদের একাংশ।

রাজনীতিক তথা সমাজকর্মীরা শ্রীকান্তের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন। তেলঙ্গানা প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন তাঁরা। কংগ্রেসের বিধান পরিষদীয় সদস্য বি বেঙ্কট হায়দরাবাদ সাইবার ক্রাইম ইউনিটে শ্রীকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর মতে, অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন শ্রীকান্ত। অপরাধ ধারায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। বিনোদন জগতে শ্রীকান্তের কলাকুশলীদেরও এ নিয়ে অবস্থান নিতে আর্জি জানিয়েছেন বেঙ্কট। শ্রীকান্তের আগামী ছবি, শ্রীকান্ত অবিলম্বে মন্তব্য প্রত্যাহার না করলে, ক্ষমা না চাইলে, তাঁকে ইন্ডাস্ট্রি থেকে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি।

বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রীকান্ত। তাঁর তরফে কোনও প্রতিনিধি বিবৃতি দিতে এগিয়ে আসেননি।  তবে চিকিৎসক থেকে অভিনেতা হয়ে ওঠা শ্রীকান্ত এর আগেও বিতর্কে জড়িয়েছেন। তেলুগু ফিল্ম ক্রিটিক্সের তরফে তাঁর আচরণ নিয়ে আপত্তি তোলা হয়। ডিজিটাল মিডিয়া আর্টিস্টস’ অ্যাসোসিয়েসন তাঁকে ব্ল্যাকলিস্ট করে। পরবর্তীতে ক্ষমা চাইতে হয় তাঁকে। 

এবার সরাসরি মহাত্মা সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করতে শোনা গেল শ্রীকান্তকে।  তাঁর অনুরাগীরাও নিন্দায় সরব হয়েছেন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget