এক্সপ্লোর

তিনি স্বাধীনচেতা, তাই তাঁকে সরিয়ে নায়করা ছবিতে সুযোগ দেন নিজেদের বান্ধবীদের, বললেন মল্লিকা শেরাওয়াত

মল্লিকা বলেছেন, এভাবে অন্তত ২০-৩০টা ছবি তাঁর হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই অভিজ্ঞতা তিক্ত করেনি তাঁকে। বরং এখন যখন তিনি পিছনে তাকান, সেই নায়কদের নির্বোধ বলে মনে হয়।

মুম্বই: সব বিষয়ে তাঁর নিজস্ব মতামত ছিল। তা গোপন না রেখে প্রকাশ্যে বলতেন। আর স্রেফ এই কারণে অন্তত ২০-৩০টা ছবি তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে। বললেন মল্লিকা শেরাওয়াত। তবে সে জন্য কোনও আফশোস নেই বলে জানিয়েছেন তিনি। প্রায় ১৫ বছর আগে মুক্তি পাওয়া মার্ডার মল্লিকার সব থেকে হিট ছবি। কিন্তু তাঁর পর কেমন যেন মুখ থুবড়ে পড়ে তাঁর কেরিয়ার। সে নিয়ে বলতে গিয়ে মল্লিকা বলেছেন, তাঁর নিজস্ব মতামত ছিল তাই একের পর এক ছবি হাত থেকে ফসকে গিয়েছে। শুনতে পেতেন, নায়করা বলছেন, ওকে নিয়ো না, ও বড্ড কথা বলে, সব বিষয়ে মতামত দেয়। তাঁর বদলে নিজেদের বান্ধবীদের সুযোগ দিতেন তাঁরা। মল্লিকা বলেছেন, এভাবে অন্তত ২০-৩০টা ছবি তাঁর হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই অভিজ্ঞতা তিক্ত করেনি তাঁকে। বরং এখন যখন তিনি পিছনে তাকান, সেই নায়কদের নির্বোধ বলে মনে হয়। এখন মি টু নিয়ে যত হইচই। মার্ডার-এর নায়িকার বক্তব্য, তিনি যখন এ নিয়ে মুখ খোলেন, তখন বলিউড প্রশ্ন তোলে তাঁর দেশাত্মবোধ নিয়ে। তাল মেলায় সংবাদমাধ্যমও। নায়িকারা তাঁকে আক্রমণ করেন। কিন্তু দেশকে ভালবাসতেন বলেই প্রশ্ন তোলেন পিছিয়ে পড়া মানসিকতা নিয়ে। তবে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম এসে যাওয়ায় যে সব অভিনেতা অভিনেত্রীরা বলিউডের চিরাচরিত নিয়মতান্ত্রিক গঠনতন্ত্রের মধ্যে বিশেষ কিছু করতে পারছিলেন না, তাঁরাও নিজেদের প্রকাশ করার জায়গা পেয়েছেন। তাঁর কথায়, ট্র্যাডিশনাল বলিউড সব সময় ভয়ে ভয়ে চলে, কেউ ফরমুলার বাইরে বার হওয়ার ঝুঁকি নিতে চায় না। তবে এখন স্ত্রী, অন্ধাধুন, বধাই হো-র মত ছবি তৈরি হচ্ছে। যদিও বছরে ১৫০০ ছবি তৈরি করছে বলিউড, তার মধ্যে মাত্র কয়েকটাই অন্য পথে হাঁটার সাহস দেখায়। মল্লিকাকে এরপর দেখা যাবে কমেডি ছবি বুউউউ... সবকি ফাটেগি ছবিতে। তিনি জানিয়েছেন, এ ধরনের পুরোপুরি কমেডি ছবি তিনি আগে করেননি, কমেডি করা মোটেই সহজ নয়, তাই প্রতি মুহূর্তে সাবধানে অভিনয় করতে হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget