এক্সপ্লোর

Ameesha Patel: 'গদর ২' মুক্তির আগে স্বস্তির খবর! চেক বাউন্স মামলায় জামিন পেলেন আমিশা পটেল

Chaque Bounce Case: ২০১৮ সালে আমিশা পটেল রাঁচির হারমু গ্রাউন্ডে অনুষ্ঠানে আসেন। সেখানে অজয় কুমার সিংহ নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর এবং তাঁর সঙ্গে একটি ছবিতে আর্থিক বিনিয়োগের আলোচনা হয়।

নয়াদিল্লি: চেক বাউন্স মামলায় শনিবার রাঁচি সিভিল আদালতে (Ranchi Civil Court) আত্মসমর্পণ করলেন অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। তারপরই শর্তাধীন জামিন (conditional bail) পান অভিনেত্রী। এছাড়াও তাঁকে ২১ জুন ফের সশরীরে আদালতে হাজিরা দিতেও বলা হয়েছে বলে খবর। ২০১৮ সালের একটি মামলায় জামিন পেলেন তিনি। 

চেক বাউন্স মামলায় জামিন পেলেন আমিশা পটেল

২০১৮ সালে আমিশা পটেল রাঁচির হারমু গ্রাউন্ডে এক অনুষ্ঠানে আসেন। সেখানে অজয় কুমার সিংহ নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর এবং তাঁর সঙ্গে একটি ছবিতে আর্থিক বিনিয়োগের আলোচনা হয়। 'লাভলি ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট' নামে এক সংস্থার মালিক অজয়। 

অভিযোগ, অজয় কুমার সিংহ একটি ছবির প্রজেক্টে টাকা ঢালেন। কিন্তু সেই ছবির কখনও মুক্তি পায়নি। এরপর অজয় কুমার সিংহ তাঁর টাকা ফেরত চান আমিশা পটেলের কাছে। অভিনেত্রী চেক মারফত আড়াই কোটি টাকা ফেরত দেন কিন্তু সেই চেক বাউন্স করে বলে অভিযোগ। অন্যদিকে ২০২১ সালের নভেম্বর মাসেও, এই একই কারণে ফের শিরোনামে উঠে আসেন আমিশা পটেল। 'ইউটিএফ টেলিফিল্মস'কে দেওয়া অভিনেত্রীর ৩২.২৫ লক্ষের একটি চেকও নাকি বাউন্স করে বলে অভিযোগ। 

বহুদিন পর বড়পর্দায় ফিরছেন আমিশা পটেল। তার আগে অভিনেত্রীর জামিনের খবর অবশ্যই স্বস্তির। আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'গদর ২'। ফের বড়পর্দায় ফিরবে সানি দেওল ও আমিশা পটেলের হিট জুটি। মুক্তি পেয়েছে টিজার। 

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

ফ্রেমে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন

 'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে। বলাই বাহুল্য, এই ছবি দেখার অপেক্ষায় 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসছে 'গদর ২।''গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া সেই ছবিও ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 'গদর এক প্রেম কথা' ছবির মতোই 'গদর ২' ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি। বিতর্ক ও সমালোচনার ঝড় উঠলেও এই ছবি সেই সময়ে ৭৬৮.৮ মিলিয়ন টাকার ব্যবসা করে। ছবির বাজেট ছিল ১৯০ মিলিয়ন। নব্বইয়ের দশকে 'হম আপকে হ্যায় কৌন...' ছবির পর 'গদর' ছিল সর্বোচ্চ ব্যবসার তালিকায় দ্বিতীয় স্থানে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget