এক্সপ্লোর

Casting Couch: 'আমাকে একা পেয়ে...', ২০ বছর বয়সেই 'আপোস'-এর প্রস্তাব; তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

Asha Negi Casting Couch: সম্প্রতি নিজের জীবনের প্রথম পর্বের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই এই অভিনেত্রীকে কাজের জন্য 'আপোস' করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

Asha Negi: ছোটপর্দা হোক বা বড়পর্দা, টেলিভিশন থেকে সিনেদুনিয়া বহু অভিনেত্রী নানা সময় কাস্টিং কাউচের (Asha Negi) তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কাজ পাওয়ার জন্য 'আপোস' (Casting Couch) করার প্রস্তাব পেয়েছিলেন বহু অভিনেত্রী। সব হেনস্থা, অশালীনতার বাধা কাটিয়ে ছবির দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা। এই উদাহরণের ব্যতিক্রম নন টেলি-দুনিয়ার অভিনেত্রী আশা নেগিও। সম্প্রতি নিজের জীবনের প্রথম পর্বের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই এই অভিনেত্রীকে কাজের জন্য 'আপোস' করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন আশা নেগি

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার চলাকালীন প্রথম জীবনের ভয়াবহ কাস্টিং কাউচের কথা জানান আশা। তিনি বলেন, 'সেই সময় আমার বয়স খুব বেশি হলে ২০ হবে। সেই সময় এই ইন্ডাস্ট্রিতে থাকতেন কো-অর্ডিনেটররা যারা কাজ দিতেন শিল্পীকে। আমাকেও এই কো-অর্ডিনেটরের সঙ্গে দেখা করতে হয়েছিল, তিনি আমাকে একা দেখা করতে বলেন। তিনি আমাকে নানাভাবে প্রভাবিত করতে থাকেন এবং আমার ব্রেনওয়াশ করতে থাকেন। তিনি বলেন যে এভাবেই অভিনেত্রীদের কাজ পেতে হয়, এবং এভাবেই তারা বড় হন।' আশা নেগি জানান যে যদি তিনি বড় নায়িকা হতে চান, তাহলে তাঁকে আপোস কর‍তেই হবে, সমস্ত টেলিভিশন অভিনেত্রীকেই এভাবে আপোস করতে হয়েছে। তাকেও এভাবেই আপোস করতে হবে কাজ পেতে হলে।

কো-অর্ডিনেটরের মনোভাব বুঝেছিলেন আশা

আশা নেগি বলেছেন যে কো-অর্ডিনেটর তাঁকে সরাসরি আপোস করার কথা না বললেও তিনি স্পষ্টই সেই মনোভাব বুঝতে পেরেছিলেন। তিনি স্পষ্টই বলেছিলেন এভাবে তিনি কাজ চান না। দৃঢ়ভাবে উত্তর দিলেও মনের ভিতরে ভয় দানা বেঁধেছিল অভিনেত্রীর। এই গোটা ঘটনাটা তাঁর বন্ধুকে তিনি জানিয়েছিলেন, তিনি কিন্তু এসব শুনে বিস্মিত হননি। সেই বন্ধুটি আশাকে জানিয়েছিলেন যে এসব হয়েই থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা।

আশা নেগির সাম্প্রতিক কাজ

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'-তে পূর্বী দেশমুখ কির্লোস্কারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন আশা নেগি। পরে 'বারিশ' ধারাবাহিকে গৌরবী কর্মকারের চরিত্রে দেখা যায় তাঁকে। এছাড়া ফিয়ার ফ্যাক্টর, খতরোঁ কে খিলাড়ী ৬ ইত্যাদি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। এখন ওটিটি দুনিয়া কাঁপাচ্ছেন আশা নেগি। সম্প্রতি তাঁর অভিনীত সিরিজ 'হানিমুন ফটোগ্রাফার' মুক্তি পেয়েছে। ২৭ সেপ্টেম্বর জিও সিনেমায় প্রিমিয়ার হয় এই সিরিজ। অম্বিকা নাথ নামে এক ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেন আশা নেগি।

আরও পড়ুন: 'Alpha' Release Date: বড়দিনে বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, 'আলফা'র মুক্তির তারিখ ঘোষণা

সেরা শিরোনাম

BP Singh: পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
Katrina Kaif: একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
Sadhak Bamakhyapa: পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget