এক্সপ্লোর

Bhumi Pednekar: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভূমি পেডনেকর

Bhumi Hospitalized Due Dengue: টলি থেকে বলি কোথাও কামড় লাগাতে বাকি রাখেনি এই খলনায়ক মশাদের দল। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভূমি পেডনেকর।

মুম্বই: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভূমি পেডনেকর (Actress Bhumi Pednekar )। বর্ষা চলে গেলেও গোটা দেশের একাধিক জায়গায় এখনও রাজত্ব চালাচ্ছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশা। টলি থেকে বলি কোথাও কামড় লাগাতে বাকি রাখেনি এই খলনায়ক মশাদের দল। এদিন  ইন্সটায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ডেঙ্গির মশা আমাকে দীর্ঘ ৮ দিনের জন্য ধরাশায়ী করেছে। তবে আজকে ঘুম ভেঙে উঠে একটু স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। ভূমির ভাষায়, 'ফিলিং লাইক অ্যা ওয়াও..'।  পাশাপাশি তিনি অনুরাগীদের ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Pednekar (@bhumipednekar)

প্রসঙ্গত, একটা সময়  হুইসলিং উডস ইন্টারন্যাশন্যালে অভিনয় নিয়ে পড়াশোনা করতে চেয়েও শেষ অবধি সেই স্বপ্ন পূরণ হয়নি ভূমি পেডনেকরের। এদিকে জমে যায় ঋণের পাহাড়।অভিনয়ের ক্লাসগুলিতে অনুপস্থিত থাকার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শেষ অবধি আশার আলো দেখতে পান অভিনেত্রী।তিক্ত অভিজ্ঞতার দেড় বছর পর তিনি যশরাজ ফিল্মসে সহকারী পরিচালকের সুযোগ পান। এবং পড়াশোনার জন্য নেওয়া ঋণের অর্থ ফেরৎ দিতে সক্ষম হন। তিনি এই কোম্পানিতে প্রায় ৬ বছর শানু শর্মার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।আর এরপরেই ভূমির জীবনে আসে, সেই সুবর্ণ সুযোগ। যার জন্য তাঁকে এখন সবাই এক নামে চেনে।

আরও পড়ুন, কার্তিকের জন্মদিনে অভিনেতার নতুন ছবি নিয়ে ঘোষণা কর্ণ জোহরের

যশরাজ ফিল্মসের সঙ্গে তিন তিনটি ছবি নিয়ে তাঁর চুক্তি হয়। ২০১৫ সালে দম লগাকে হইশা ছবি দিয়ে ভূমির বলিউড অভিষেক হয়।সব থেকে বড় কথা এই ছবির চরিত্রের জন্য ঠিক যেমন অভিনেত্রীর প্রয়োজন ছিল, তা অনেকাংশের মিলে যায়। যদিও চরিত্রের প্রয়োজনের তিনি অতিরিক্ত ওজন বাড়িয়েছিলেন ভূমি পেডনেকর। ব্যাস এই ছবির পর আর ফিরে দেখতে হয়নি ভূমিকে। বলিউডের এই ছবিটি রীতিমত সাড়া ফেলেছিল। আর তেমন হিট হয়েছিল এই ছবির গান। সব মিলিয়ে পড়াশোনার সময়টা খারাপ গেলেও পরে তা ভরাট করে নেন এই অভিনেত্রী। এই মুহূর্তে প্রথম সারির আর দশ জনের মধ্যেই তাঁর নামও উচ্চারিত হয়। যদিও এই মুহূর্তে ভূমির পরবর্তী ছবি নিয়ে অপেক্ষায় ভক্তরা।  

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget