এক্সপ্লোর

Debadrita Basu Update: ছোট থেকেই কৃষ্ণভক্ত, সেটে পা রাখলেই যেন অন্য জগতে চলে যাই: দেবাদ্রিতা

স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ 'মীরা'-র ভূমিকায় দেখা যাবে দেবাদ্রিতা বসুকে।

কলকাতা: শহরের বুকেই সেজে উঠেছে একটুকরো রাজস্থান, চিতোর। রাজপ্রাসাদের অলিন্দ থেকে শুরু করে তলোয়ার, গয়না, সবকিছুই যেন এক্কেবারে আসল। আর সেট জুড়ে সেজে উঠছে 'শ্রীকৃষ্ণভক্ত মীরা'-র গল্প। স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ 'মীরা'-র ভূমিকায় দেখা যাবে দেবাদ্রিতা বসুকে। ছোটপর্দায় 'জয়ী'-কে নতুন ভূমিকায় দেখতে অপেক্ষা করছেন দর্শকরাও।

কেমন ছিল দেবদৃতা থেকে মীরা হয়ে ওঠার গল্পটা? অভিনেত্রী বলছেন, 'প্রথমবার এমন একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছি। ভীষণ ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে। এখনকার দিনে কেউ যদি একটা বিমূর্ত ভাবকে ভালোবাসে, লোকে তাকে পাগল বলবে। কিন্তু সেই সময় দাঁড়িয়েও মীরার মধ্যে একটা জেদ ছিল। যে যাই বলুক, আমি কৃষ্ণকেই ভালোবাসব। মীরার এই জেদের জন্যই তিনি আজও সবার মনে অমর। ফ্লোরে ঢুকেই আমি একটা অন্য জগতে চলে যাই। বাড়িতেও নিজেকে তৈরি করছি। তবে আমার খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ ছোটবেলা থেকেই আমিও কৃষ্ণভক্ত।'

'শ্রীকৃষ্ণভক্ত মীরা' ধারাবাহিকের প্রধান উপদেষ্টা শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলছেন, 'যখন স্টার জলসার তরফ থেকে আমার কাছে এই ধারাবাহিকের কথা বলা হয়, তখন প্রথমেই মনে হয়েছিল, বহুদিন বাদে দর্শক ছোটপর্দায় ইতিহাসের গল্প ও রাজস্থান দেখবেন দর্শক। আধুনিক মেয়েরা নিজেদের পরিচিতি তৈরী করার চেষ্টা করেন, বিভিন্ন প্ল্যাটফর্মে, পেশাদারিত্বের মঞ্চে ঝলসে ওঠে তাঁদের প্রতিভা। মীরা সেই সময় দাঁড়িয়েও নিজের পরিচিতি তৈরী করার চেষ্টা করেছিলেন। চিতোরের দুর্গ থেকে বেরিয়ে পায়ে হেঁটে তিনি বৃন্দাবন পৌঁছে গিয়েছিলেন। এমন কোনও অত্যাচার নেই যেটা মীরাকে সহ্য করতে হয়নি।'

গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলছেন, 'সংসারের মধ্যে থেকেও মীরার কৃষ্ণপ্রেমের অন্বেষণ অসাধারণ। মীরার কৃষ্ণপ্রেম একতরফা ছিল না, জীবনদের প্রত্যেকটা পদে মীরার সঙ্গ দিয়েছেন কৃষ্ণ। এখানে যেভাবে সেট তৈরী হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে সবটা ধরা হয়েছে, ভীষণ বাস্তব মনে হচ্ছে সবকিছু। ছোট ছোট এই জিনিসগুলো একটা বড় জিনিস তৈরীর পথে খুব গুরুত্বপূর্ণ।'

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudipta-Bidipta Mother Death: রাহুলের মৃত্যুশোক কাটতে না কাটতেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ! মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা
রাহুলের মৃত্যুশোক কাটতে না কাটতেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ! মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা
Rahul Death Controversy: পুলিশি অনুমতি নিয়ে শ্যুটিং করলে থাকে লাইফ সেভিং গার্ড, বোট ও চিকিৎসক! রাহুলের মৃত্যুর দিন তালসারিতে ছিল না কিছুই?
পুলিশি অনুমতি নিয়ে শ্যুটিং করলে থাকে লাইফ সেভিং গার্ড, বোট ও চিকিৎসক! রাহুলের মৃত্যুর দিন তালসারিতে ছিল না কিছুই?
Rahul Banerjee Death: রাহুলের মৃত্যু নিয়ে এবার বিবৃতি দিল আর্টিস্টস্ ফোরাম, উল্লেখ রইল, 'স্ববিরোধী মন্তব্য'-এর
রাহুলের মৃত্যু নিয়ে এবার বিবৃতি দিল আর্টিস্টস্ ফোরাম, উল্লেখ রইল, 'স্ববিরোধী মন্তব্য'-এর
Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের নাম প্রকাশ্যে, ভোটের আগেই শ্যুটিং শুরু করলেন রাজকুমার!
সৌরভের বায়োপিকের নাম প্রকাশ্যে, ভোটের আগেই শ্যুটিং শুরু করলেন রাজকুমার!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget