এক্সপ্লোর

বিতস্তা সাহার মৃত্যুতে এক আয়কর আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রীর মা

কলকাতা: অভিনেত্রীর রহস্যমৃত্যুতে নয়া মোড়। এক আয়কর আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু পরিবারের। খতিয়ে দেখা হচ্ছে অভিনেত্রীর মোবাইল ফোনের কললিস্ট, আবাসনের সিসিটিভি ফুটেজ। খোঁজ চলছে অভিযুক্ত ব্যক্তির। অভিনেত্রীর পরিবার ও প্রতিবেশীদের দাবি, আড়াই মাস আগে এক আয়কর আধিকারিকের সঙ্গে বিতস্তার সম্পর্কের কথা জানতে পারেন বাড়ির লোকেরা। আপত্তি করায় গড়ফা থানার পি মজুমদার রোডের বাড়ি ছেড়ে বাইপাস লাগোয়া অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে আসেন বিতস্তা। পুলিশ জানতে পেরেছে, বাড়ি ছেড়ে চলে এলেও মায়ের সঙ্গে যোগাযোগ ছিল বিতস্তার। ৮-৯দিন ছাড়া ফোনে কথা হত দু’দজনের। সরস্বতী পুজোর পরের দিন শেষ কথা হয়। পরিবারের দাবি, বেশ কয়েকদিন বিতস্তার ফোন পাননি। ফোন করলেও বেজে গিয়েছে। কসবায় যে জায়গায় বিতস্তা ড্রাইভিং শিখতেন, সেখানেও যাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে বাড়ির লোকেরা বিতস্তার ফ্ল্যাটে আসেন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। খবর দেন প্রতিবেশীদের। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খবর দেন পুলিশে। সন্ধ্যায় গড়ফা থানার পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ঝুলন্ত দেহ। কিন্তু যাঁর জন্য পরিবার-পরিজনকে ছড়ে চলে আসার সিদ্ধান্ত নিতেও পিছ পা হননি ২৮ বছরের অভিনেত্রী, কী এমন ঘটল, যে পরিণতি হল এমন মর্মান্তিক? পরিজনদের দাবি, ওই আয়কর আধিকারিক বিবাহিত ছিলেন। তাই সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন বিতস্তা। কিন্তু সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিলেন, উত্যক্ত করছিলেন ওই ব্যক্তি। তার জেরেই এই পরিণতি। আত্মহত্যার প্রয়োচনা দেওয়ার অভিযোগে বুধবার গড়ফা থানায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিতস্তার বাঁ হাতের শিরা কাটা ছিল। তদন্তকারীদের অনুমান, হাতের শিরা কাটার পর মৃত্যু নিশ্চিত করতেই গলায় দড়ি দেন অভিনেত্রী। ঘর থেকে একটি ব্লেড উদ্ধার হলেও পুলিশের দাবি, উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। পুলিশ জানতে পেরেছে, বর্ধমানের বাসিন্দা ওই আয়কর আধিকারিক কলকাতায় থাকতেন। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে, বিতস্তার ফোনের কললিস্ট, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আবাসনের সিসিটভি ক্যামেরার ফুটেজ ও ভিজিটরস রেজিস্টার। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget