এক্সপ্লোর

Kiara Advani: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে গাঢ় রসায়নের রহস্যটা কী? মুখ খুললেন কিয়ারা আডবাণী

সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউই তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করে ঘোষণা করেননি। কিন্তু অনুরাগীরা তাঁদের এই জুটিকে এতটাই পছন্দ করে যে, এই জুটির মধ্যে রসায়নটা আসলে ঠিক কি তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন।

মুম্বই : বলিউডের আনাচে কানাচে কান পাতলেই অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) সঙ্গে অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani) সম্পর্কের কথা শোনা যায়। বিভিন্ন জায়গায় তাঁদের একান্তে দেওয়া গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউই তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করে ঘোষণা করেননি। কিন্তু অনুরাগীরা তাঁদের এই জুটিকে এতটাই পছন্দ করে যে, এই জুটির মধ্যে রসায়নটা আসলে ঠিক কি তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন তাঁরা।

আরও পড়ুন - Aryan Khan Arrest: 'বড় ছেলেকে হারিয়েছি, বাবার কষ্ট বুঝি', আরিয়ানের গ্রেফতারিতে শাহরুখের পাশে শেখর সুমন

চলতি বছর স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেয়েছিল বলিউড ছবি 'শেরশাহ'। ছবিটি আসলে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প অনুসারে তৈরি এই ছবি। 'শেরশাহ' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে সমালোচকদের মন জিতে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র। আবার বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল ডিমার ভূমিকায় অভিনয় করেন কিয়ারা আডবাণী। তাঁর অভিনয়ও খুবই প্রশংসিত হয়। কোভিড পরিস্থিতি চলার কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বক্স অফিসেও সমান সাফল্য পায় ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয় যে, 'শেরশাহ'-ই এই প্ল্যাটফর্মে সবথেকে বেশিবার দেখা কোনও ভারতীয় ছবি। আর এই ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে পর্দায় একসঙ্গে দেখে আরও অভিভূত নেট নাগরিকরা। ফলে, তাঁদের সম্পর্কের রসায়ন অনেকটাই ধরা পড়েছে এই ছবিতে।

আরও পড়ুন - Rekha Birthday: আর্থিক অনটন সামলাতে অভিনয় জীবনে কী করেছিলেন? জন্মদিনে জেনে নিন রেখা সম্পর্কে অজানা কিছু তথ্য

সম্প্রতি সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি কীকরে এত ভালো, সেই প্রসঙ্গে জানালেন কিয়ারা আডবাণী। বললেন, 'সত্যি কথা বলতে কি জোর করে কোনও রসায়ন তৈরি করা যায় না। গল্প, সেটা কীভাবে লেখা হচ্ছে, চিত্রনাট্য এবং দৃশ্যায়ন, এই সবকিছুর উপর নির্ভর করে দুজন অভিনেতার মধ্যে রসায়ন কতটা গাঢ় হবে। দর্শকরা যাতে সেই চরিত্রের সঙ্গে নিজেরে একাত্ম করে তুলতে পারেন, তবেই অভিনয় সার্থকতা পায়।'

এরইসঙ্গে সিদ্ধার্থ মলহোত্রকে দুর্দান্ত অভিনেতা বলতে ভোলেননি কিয়ারা আডবাণী। অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, 'আমি আর সিড সেটাই পর্দায় ফুটিয়ে তুলেছি, যা আসলে ক্যাপ্টেন বিক্রম বাত্রা এবং ডিম্পল চিমার মধ্যে হয়েছিল। যদি ডিম্পল চিমা তাঁর জীবনের গল্প না বলতেন, তাঁর অনুভূতিগুলো প্রকাশ না করতেন, তাহলে পর্দায় তাঁদের চরিত্র ফুটিয়ে তোলা আমাদের পক্ষেও সম্ভব হত না। সবথেকে বড় ব্যাপার, এটা একটা সত্যি ঘটনা। যা অতীতে বিক্রম বাত্রা এবংডিম্পল চিমার জীবনে ঘটেছে। সেটাই পর্দায় ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে। কোথাও বলতে ভালো লাগছে যে, আমরা দুজনেই খুব ভালো অভিনয় করেছি। সিড দুর্দান্ত একজন অভিনেতা। এবং খুব ভালো সহ অভিনেতাও। তাই ওর সঙ্গে কাজ করাও খুব সহজ হয়।'

সিদ্ধার্থ মলহোত্র সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে ফের অভিনেতাকে 'ঘনিষ্ট বন্ধু' তকমা দিলেন কিয়াকা আডবাণী। বললেন, 'আমার বন্ধুর সঙ্গে আমি হাতে গুনে বলে দিতে পারি। যদি আমার সঙ্গে কারও বন্ধুত্ব হয়, তাহলে সিংহ রাশির জাতিকা হিসেবে তাঁর প্রতি আমি সবসময় বিশ্বস্ত থাকি। সমস্ত বন্ধুত্বের সম্পর্ককে আমি গুরুত্ব দিই। সেটা সিড কিংবা আমার অন্যান্য বন্ধুদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তাঁরা হতে পারেন এই ইন্ডাস্ট্রির। আবার হতে পারেন এই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। বন্ধুদের আমি আমার হৃদয়ে জায়গা দিই।'

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget